সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশসহ ২৩ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বহাল মালয়েশিয়ার

করোনাভাইরাস কারণে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শনিবার ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে মালয়েশিয়া হাইকমিশন ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশসহ ২৩টি দেশে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি, সেসব দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে অথবা জরুরি প্রয়োজেনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের অনুমতি নিয়ে সে দেশে প্রবেশ করা যেতে পারে। আর যেসব কর্মীর ভিসার মেয়াদ ফুরিয়েছে, ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে মালয়েশিয়া কর্তৃপক্ষের নিকট কোম্পানি অনুরোধ করতে পারে।

মালয়েশিয়ায় প্রবেশে যেসব দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে সেগুলো হলো-বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।

এছাড়া এসব দেশ থেকে যদি কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফেরেন তবে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এর আগে মালয়েশিয়া সরকার বিদেশি নাগরিকদের প্রবেশে কড়াকড়িতে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আরএমসিও জারি করে। আরএমসিওর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ