বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

র‍্যাবের মুখপাত্র হলেন আরাফাত ইসলাম

এলিট ফোর্স র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম।

র‌্যাব-১৩ এর অধিনায়কের দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তা বুধবার (২৪ এপ্রিল) নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরাফাত ইসলাম সদ্য বিদায়ী র‌্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন। তিন বছর এই পদে দায়িত্ব পালন শেষে খন্দকার মঈন ফিরে গেছেন নৌবাহিনীতে।

কমান্ডার আরাফাত ১৯৯৫ সালে ৩৫তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন পান।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আরাফাত ইসলাম দীর্ঘদিন নৌবাহিনীতে ছোট ও মাঝারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ ও বিদেশে নৌবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রেষণে র‌্যাব ফোর্সে যোগ দেন আরাফাত। ২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে এ বছরের ২৩ এপ্রিল পর্যন্ত র‌্যাব-১৩ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত র‌্যাব-৪ ও র‌্যাব-৫ এর উপ-পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কোস্টগার্ডেও দায়িত্ব সামলেছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবানন ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন আরাফাত ইসলাম। র‌্যাবে কর্মরত অবস্থায় পেশাগত দক্ষতায় বাংলাদেশ পুলিশ পদক বিপিএম (সেবা), বাংলাদেশ নৌবাহিনীর নৌ উৎকর্ষতা পদক (এনইউপি) এবং কোস্টগার্ডে থেকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড মেডেল (পিসিজিএম) পান তিনি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা