সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস।

তিনিই দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় নারী যিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।

কৃষ্ণাঙ্গ বাবা আর ভারতীয় মায়ের সন্তান হ্যারিস ক্যালিফোর্নিয়ার সেনেটর ছিলেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোমোক্র্যাটিক দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। পরে বাইডেন তাকে রানিংমেট করেন।

হ্যারিস যুক্ত হওয়ায় বাইডেনের নির্বাচনী প্রচারের গতি অনেক বেড়ে যায়। বিশেষ করে ভারতীয় আমেরিকানদের কাছে ডেমোক্র্যাটিক দলের জনপ্রিয়তা বাড়ে।

গত মঙ্গলবার ভোট গ্রহণের পর ভোট গণনা নিয়ে নানা জটিলতা পেরিয়ে শনিবার বাইডেন নির্বাচিত হন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ২০০ বছরের বেশি সময়ে ইতিহাসে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বলে জানায় সিএনএন।

অনেক প্রথমের জন্ম দেওয়া হ্যারিস সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেল থেকে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন।
সেখান থেকে ক্যালিফোর্নিয়ার সেনেটর। ‍
তিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সেনেটর ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী