মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় কারিতাস ও পৌরসভার যৌথ উদ্যোগে হাইজিন কিটস বিতরণ

করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে ৬শ’ ১৯টি পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। কারিতাস এনজিও’র উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার সহযোগীতায় জার্মান সংস্থা জে আই জেড এর অর্থায়নে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় দ্যা পোল স্টার পৌর হাই স্কুল প্রাঙ্গণে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কারিতাস এনজিও সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা প্রতাপ সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পৌরবিস্তারিত পড়ুন

বিচ্ছিন্ন দ্বীপে বিশ্বের ‘নিঃসঙ্গতম বাড়ি’!

বিচ্ছিন্ন এক দ্বীপে একটি মাত্র বাড়ি। চারিদিকে নীল জলরাশি। এমনই এক নয়ানাভিরাম জায়গার কয়েকটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ বলছেন, পৃথিবীতে এমন কোনও জায়গা নেই। শিল্পীর কল্পনায় ফোটোশপে তৈরি। কেউ বলছেন, আইসল্যান্ডে এমন জায়গার অস্তিত্ব রয়েছে। ছোট্ট ওই দ্বীপের একমাত্র বাড়িটিকে এখন বিশ্বের ‘নিঃসঙ্গতম’ তকমা দিয়েছেন নেটিজেনরা। কিন্তু সত্যিটা কী? ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আইল্যান্ডের দক্ষিণে এক বিচ্ছিন্ন এলাকায় এই দ্বীপটি অবস্থিত। দ্বীপটির নাম এলিডে। আইসল্যান্ডের দক্ষিণে ১৫ থেকে ১৮টি এমনবিস্তারিত পড়ুন

জীবন সংগ্রামে সাফল্য অর্জন তালার পাঁচ নারী

সাতক্ষীরার তালা উপজেলার পাঁচ নারী। নানা বাঁধা কাটিয়ে জীবন সংগ্রামে সাফল্য অর্জন করেছেন। তৃণমূল থেকে উঠে আসা এসব নারীদের খুঁজে বের করে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচীর আওতায় পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা দিয়েছে তালা মহিলা বিষয়ক অধিদপ্তর। সমাজের সর্বস্তরের মানুষের কাছে তাদেরকে অনুকরণীয় করে রাখতে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ সকল নারীদের প্রত্যেকের জীবনে রয়েছে অসীম আত্মশক্তি ও সংগ্রামের আলাদা আলাদা জীবন কাহিনী। তাদের সেই সংগ্রামী জীবনের কিছু তথ্য পাঠকদের জন্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে সংখ্যালঘুর দোহাই দিয়ে এলাকার চিহ্নিত ভূমিদস্যু হিমাংশু গং কর্তৃক ১নং খাস খতিয়ানের ডিসিআর কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে মিথ্যে মামলা, বাড়িঘর ভাংচুর, অগ্নি সংযোগ, মারপিট, লুটপাট ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার বদঘাটা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী মোছা: নাজমা খাতুন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সহ বদঘাটা ও কাচড়াহাটি গ্রামের মৃত. আব্দুল খালেক মোল্লার ছেলে সাখাওয়াত হোসেন, নুরুজ্জামানেরবিস্তারিত পড়ুন

এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জন এবং টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্ট এ নির্দেশ দেন। এর আগে ১০ ডিসেম্বর সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর আগে গত ২৬ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় পাপুলেরবিস্তারিত পড়ুন

নড়াইলে ‘ম্যানেজ’ করে চলছে অবৈধ ইটভাটা, পুড়ছে কাঠ

নড়াইল জেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি অনুমোদনহীন ইটভাটায় কাঠ দিয়ে বছরের পর বছর ধরে ইট পোড়ানো হলেও তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি প্রশাসন। অভিযোগ রয়েছে স্থানীয় সংশ্লিষ্টদের ম্যানেজ করে বহাল তবিয়তে চলছে এসব অবৈধ ইটভাটা। সংশ্লিষ্টদের হাত করে এসব ভাটা চালানো হয় বলে জানিয়েছেন ভাটা সংশ্লিষ্টরা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ইটভাটা স্থাপন করতে হাইব্রিড হফম্যান, জিগ-জ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট কিলন্ অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তি ব্যবহারের বিধান রয়েছে। তবে জেলারবিস্তারিত পড়ুন

সংক্রমণপ্রবণ এলাকায় আগে টিকা, প্রাধান্য পাবে ১০ শ্রেণির মানুষ

করোনার সংক্রমণ বেশি যে এলাকায় সেখানেই আগে ভ্যাকসিন দেয়া হবে। ১০ শ্রেণির জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে তৈরি হয়েছে ভ্যাকসিন পরিকল্পনা। তবে কে আগে পাবেন, তাকে কীভাবে বাছাই করা হবে তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। পেশাজীবীসহ সাধারণ নাগরিকদের সঠিক ডাটাবেজ না থাকায় এই অগ্রাধিকার নির্বাচনে সমস্যা হচ্ছে। তবে যারা টিকা নিতে চান তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য সহযোগিতা করবে এটুআই ও আইসিটি বিভাগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা হয়। সেখানে প্রস্তুতিরবিস্তারিত পড়ুন

মুলার মণ ১০ টাকা!

শীতকালীন সবজি মুলা চাষ করেছেন লালমনিরহাটের অনেক কৃষক। পরিষ্কার করতে না পারায় একই জমিতে আলু রোপণে দেরি হয়ে যাচ্ছে। কারণ মুলার কোনো ক্রেতা নেই, যারা আসছেন প্রতি মণ ১০-১৫ টাকা বলছেন। ফলে মুলাই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জেলার অনেক কৃষকের। আলু রোপণের স্বার্থে তারা এখন পাইকারদের নামমাত্র মূল্যে মুলা দিয়ে দিচ্ছেন। লালমনিরহাট জেলা কৃষি বিভাগ জানায়, পাঁচ উপজেলায় চলতি মৌসুমে ৭ হাজার ৮১৩ হেক্টর জমিতে আলুসহ বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রাবিস্তারিত পড়ুন

মোটা চাল ৫২ টাকা কেজি, খেটে খাওয়া মানুষের ‘মাথায় হাত’

দেশে করোনা পরিস্থিতির মধ্যে প্রতি মাসেই দফায় দফায় বেড়েছে চালের দাম। কখনও সরবরাহ সংকট আবার কখনও ধানের দাম বেশি- এমন অজুহাতে চালের দাম বাড়িয়েছে মিলাররা। তারা গত তিন মাসে মাঝারি ও সরু চালের প্রতি বস্তায় (৫০ কেজি) বাড়িয়েছে সর্বোচ্চ ৬০০ টাকা। এতে রাজধানীসহ সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে চালের দরে উত্তাপ ছড়াচ্ছে। যার ঘানি টানছে সাধারণ মানুষ। বাজার পরিস্থিতি এমন হয়েছে, খুচরা বাজারে গরিবের মোটা চালের কেজি এখন ৫২ টাকায়বিস্তারিত পড়ুন

কেশবপুরে মামলা তুলে না নেয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ

কেশবপুরের হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে এক নারী। মামলা তুলে নিতে অপারগতা প্রকাশ করায় আসামীর ওই মামলার বাদীর বসত বাড়ি ভাংচুর ও মারপিট করে আহত করেছে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আবুল কাশেম সরদারের মেয়ে আমেনা খাতুনকে শ্লীলতাহানী, মারপিট ও নির্যাতনের ঘটনায় গত ১১ নভেম্বর যশোর আদালতে নারী ওবিস্তারিত পড়ুন