শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কারিতাস ও পৌরসভার যৌথ উদ্যোগে হাইজিন কিটস বিতরণ

করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে ৬শ’ ১৯টি পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে হাইজিন কিটস বিতরণ করা হয়েছে।

কারিতাস এনজিও’র উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার সহযোগীতায় জার্মান সংস্থা জে আই জেড এর অর্থায়নে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় দ্যা পোল স্টার পৌর হাই স্কুল প্রাঙ্গণে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

কারিতাস এনজিও সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা প্রতাপ সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি।

কারিতাস সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা বিপ্লব সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার সচিব মো. সাইফুল বিশ্বাস, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, দ্যা পোল স্টার পৌর হাই স্কুলের প্রধান শিক্ষক অনমী কৃষ্ণ মন্ডল।

এ সময় কারিতাস এনজিও’র অ্যাকাউন্ট্যান্ট, মেইল অফিসার ও সুপারভঅইজারবৃন্দ উপস্থিত ছিলেন।

হাইজিন কিটস এর মধ্যে ছিল বালতি, মগ, ডিটারজেন্ট পাউডার, সাবান, ব্রাশ, মাস্ক ও স্যানিটারি ন্যাপকিন।
এছাড়া পৌরসভার ৪টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ২ হাজার ৪শ’ বেনিফিশিয়ারিদের মাঝে ১ হাজার টাকা মূল্যমানের হাইজিন কিটস বিতরণ করা হবে বলে কারিতাস সূত্র জানায়।

সূত্র আরও জানায়, বর্তমানে কারিতাস এনজিও সাতক্ষীরায় এসএফএফ, বিএমজেড ও ই ইউ প্রোজেক্ট নিয়ে কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা