ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় ‘আমরা বন্ধু’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

তালায় তীব্র শীতে উষ্ণতার পরশ দিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু শিশু শিক্ষার্থীদের কম্বল উপহার দিয়েছে। রোববার সকাল ১০টায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন হতদরিদ্র শিক্ষার্থীকে এই কম্বল উপহার দেয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র তালা উপজেলা টিমের সদস্যরা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেয়। রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, সহকারী শিক্ষিকা স্মৃতি বৈরাগী সরজমিনে উপস্থিত থেকে এই কার্যক্রমে সহযোগিতা করেন ।বিস্তারিত পড়ুন
সদরের ৩টি ইউনিয়ন দলিত ফেডারেশনের ত্রৈমাসিক সভা

দলিত সংস্থা কর্তৃক পরিচালিত উত্তরণ ও দলিত এর যৌথ উদ্যোগে সিমাভি সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী, আগরদাড়ী ও ঝাউডাঙ্গা ইউনিয়ন দলিত ফেডারেশনের অধিকার আদায়ের লক্ষ্যে ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দলিত এনজিও আয়োজনে কাঁঠালতলা এলাকায় মন্দির চত্বরের সামনে ইউনিয়ন দলিত ফেডারেশনের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বল্লী ইউনিয়ন দলিত ফেডারেশনের সভাপতি সন্ধা রাণীর সভাপতিত্বে মাসিক আলোচনা সভায় বক্তব্য রাখেন দলিত এনজিও প্রকল্প ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাশ। উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
নড়াইলে নৌকাডুবে নিখোঁজ- ১, আহত- ২ জন

নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদীতে বালুবাহী ভলগেটের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একজন জেলে নিখোঁজ ও অপর দুই জন আহত হয়েছেন। নিখোঁজ রাধাকান্ত দাসের সন্ধানে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১ টার দিকে লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর কা নপুর এলাকায় একটি বালুবাহী ভলগেট একটি মাছ ধরার ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায়বিস্তারিত পড়ুন
নড়াইলে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র মো. জাহাঙ্গির বিশ্বাসের স্ত্রী আওয়ামীলীগের মেয়র প্রার্থী হুর জাহান বেগমের পক্ষে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌর বাসীর আয়োজনে প্রয়াত মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী মেয়র প্রার্থী হুর জাহান বেগমের সমর্থকরা এ কর্মসুচি পালন করে। শনিবার বিক্ষোভ মিছিলটি শহরের নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র মো. জাহাঙ্গির বিশ্বাসের অফিস চত্বর থেকে শুরু হয়েবিস্তারিত পড়ুন
সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের বোনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দেশ টিভি, বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের মেঝ বোন আজিজুন নেছা আশা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে-রাজেউন)। শনিবার সন্ধায় নিজ বাড়িতে স্টোকজনীত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
তালায় কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পলি ব্যবস্থাপনায় অনতিবিলম্বে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পানি কমিটি, তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার, তালা বাজার বণিক সমিতি, পাখিমারা টিআরএম বিল কমিটি, জালালপুর, তালা সদর, খলিলনগর ও ইসলামকাটি ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিবৃন্দ: সঠিক সাংবাদিকতা দেশের উন্নয়নে অন্যতম সহায়ক

বিভিন্ন আয়োজনে সাড়ম্বরে সাতক্ষীরায় দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন হুসাইন শাফায়াত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। অনুষ্ঠানের শুরুতে পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের বোন আজিজুন্নেসা আশা’রবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার প্রস্তুতি সভা

আয়োজনে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়স্থ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অনুপম কুমার অনুপ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়কবিস্তারিত পড়ুন
২০৫০ নাগাদ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হবেন সাড়ে ৬ কোটি মানুষ

মূলত অভিবাসন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। হাজার হাজার বছর ধরে, বলা যায় সৃষ্টির আদিকাল থেকেই মানুষ প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কারণে এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছে। মানুষের এই স্থান ও দেশ পরিবর্তনের প্রবণতা চিরন্তন। অভিবাসীরা যেমন একটি দেশের আশীর্বাদ, আবার অভিশাপও। বিশ্বে এমন বহু উন্নত ও পরাশক্তির দেশ আছে যারা সমৃদ্ধ হয়েছে অভিবাসীদের ছোঁয়ায়। আবার অনেক দেশ অভিবাসীদের চাপে নুয়েও পড়েছে। জলবায়ুবিস্তারিত পড়ুন
নড়াইলে ডিবির অভিযানে চোরাইকৃত মোবাইল ফোনসহ গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত আটটি মোবাইল ফোনসহ বাবুল শেখকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তিনি আরো জানান, গত ১৮ ডিসেম্বর নড়াইলের নড়াগাতী থানার চান্দেরচর বাজারের একটি দোকান থেকে ৪১টি মোবাইল ফোন এবং দেড় লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় পরেরদিন নড়াগাতী থানায় মামলা দায়েরবিস্তারিত পড়ুন

