শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পলি ব্যবস্থাপনায় অনতিবিলম্বে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পানি কমিটি, তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার, তালা বাজার বণিক সমিতি, পাখিমারা টিআরএম বিল কমিটি, জালালপুর, তালা সদর, খলিলনগর ও ইসলামকাটি ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। তালা উপজেলা পানি কমিটির পরিচালনায় সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ শাম্স সাক্ষর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাংবাদিক সব্যসাচী মজুমদার বাপ্পী, যুব পানি কমিটি নেতা জাহিদ আমিন শাশ্বত, তালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সূযর্যকান্ত পাল, সাবেক ইউপি সদস্য শেখ কামরুল ইসলাম লাল্টু, যুবলীগনেতা আতাউর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কপোতাক্ষ নদের সাথে প্রত্যক্ষভাবে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন-
জীবিকা জড়িত। নদীতে দ্রুত ক্রসড্যাম নির্মাণ না করা হলে ফের পলি ভরাট হয়ে আবারও নদীর অকাল মৃত হবে এবং ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্বিসহ জীবন-
যাপন করতে হবে এলাকার মানুষের। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে পলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণ এবং আগামীতে
নদী রক্ষায় জনস্বার্থে প্রতি বৎসর ডিসেম্বর মাসের মধ্যে ক্রসড্যাম নির্মাণের দাবী জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা