ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে ৫০তম বিজয় দিবস পালন

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ১৬ ডিসেম্বর (বুধবার) আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি বাড়াতে কাজ করার ব্রত নিয়ে ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে। মিশনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানায় এবং পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধে জাতির ঐহাসিক বিজয়ের এ উদযাপনে স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করে। সকালে হাইকমিশনার মুহাম্মদ ইমরান মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সকালে জাতীয় সংগীত বাজানোর সাথে সাথেবিস্তারিত পড়ুন
মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা

মহান বিজয় দিবসে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ০৮টায় শহরের খুলনা রোড মোড়ে মহান স্বাধীনতার স্থপতি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যকরী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, যুব প্রধান মুছা কাজিম, অফিসবিস্তারিত পড়ুন
মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এমপি রবির

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবসের কর্মদিবসের সূচনা করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে শহরের খুলনা রোড মোড়ে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুরবিস্তারিত পড়ুন
বিয়ের নামে প্রতারণা করে ২০ কোটি টাকার মালিক জান্নাত!

বিভিন্ন পত্রিকায় ‘উন্নত দেশগুলোর নাগরিকত্ব জুড়ে দিয়ে’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণাই তার পেশা। তার নাম জান্নাতুল। কানাডা প্রবাসী, শর্ট ডিভোর্সি অথচ নিঃসন্তান সুন্দরী- এমন নানা উপমা দিয়ে পত্রিকায় মনভোলানো বিজ্ঞাপন দেওয়া হতো। বিয়ে করে বিদেশে আয়েশি জীবনের সেই হাতছানির ফাঁদে পা দিলেই হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। এভাবে জান্নাত অন্তত ২০ কোটি টাকার সম্পদ গড়েছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সিআইডির মিডিয়া কর্মকর্তা সিনিয়র এসপি জিসানুল হক।বিস্তারিত পড়ুন
শাহজালালে সাড়ে ১০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম লুৎফর রহমান মুন্সী। বাড়ী ময়মনসিংহ জেলায়। বয়স ৫৩ বছর। ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসবিস্তারিত পড়ুন
বেনাপোল দেড়কোটি টাকা মূল্যের ২৪টি স্বর্নের বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ২ কেজি ওজনের ২৪টি স্বর্ণের বারসহ বাকি বিল্লাহ ৩৫ নামে পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে বেনাপোল বালুন্ডা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে আটক করা হয় বাকী বিল্লাহকে। তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় বাধা অবস্থায় ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্যবিস্তারিত পড়ুন
স্কুল-কলেজে ছুটি আরো বাড়তে পারে

বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজের ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মন্ত্রণালয় থেকে পাওয়া খবরে জানা গেছে, নতুন করে আরও এক মাস ছুটি বাড়তে পারে। এ বিষয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘নতুন করে ছুটি বাড়ানো হবে কিনা, শিক্ষা মন্ত্রণালয় গঠিত কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে আরও ছুটি বাড়ানো হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিতবিস্তারিত পড়ুন
সহকারী জজ হলেন কলারোয়ার তুহিনুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়ার সন্তান তুহিনুল ইসলাম ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় (বিজেএসসি) ৭ম স্থান অধিকার করে সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। গত ১২ ডিসেম্বর প্রকাশিত ফলাফল অনুযায়ী ৭ম স্থান অধিকারী তুহিনুল ইসলাম কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা গ্রামের রফিকুল ইসলাম ও হাসিনা খাতুন দম্পতির ছেলে। তুহিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন। তিনি ২০১২ সালে বাঁটরা মাধ্যমিক বিদ্যালয় থেকেবিস্তারিত পড়ুন
পাচারকারীদের হাতে নির্মম অত্যাচারের শিকার রোহিঙ্গারা, মিললো ভিডিও

সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে মাছ ধরার একটি জাহাজে ঠাসাঠাসি করে বসে আছে রোহিঙ্গারা। আর তাদের নির্দয়ভাবে মোটা রশি দিয়ে পেটাচ্ছে পাচারকারীরা। মানবপাচারকারীদের হাতে নির্যাতনের এমন ভিডিও প্রকাশ খুবই বিরল। এক মানবপাচারকারী ভিডিওটি ধারণ করে। পরে সে ওই দল থেকে পালিয়ে যায়। তার হাত থেকে পড়ে যাওয়া মোবাইল সংগ্রহ করেন এক রোহিঙ্গা যুবক। সেই মোবাইলেই সন্ধান মেলে ওই ভিডিওর। ভিডিওতে দেখা যায়, নৌকার উপরে,বিস্তারিত পড়ুন
৭১’র পরাজিত শক্তি ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

৭১-এর পরাজিত শক্তি মিথ্যা, মনগড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাজে অশান্তি সৃষ্টিই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি তৈরি করা এসব গোষ্ঠীকে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে সমাজে কোনো বিভেদ-বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা বলেন সরকার প্রধান। রাত পোহালেই বিজয় উৎসব; পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বাঙ্গালির মুক্তি প্রাপ্তিরবিস্তারিত পড়ুন

