বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলার অঙ্গীকার কাদেরের

দেশে সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলার অঙ্গীকার ব্যক্ত করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহান বিজয় দিবসে বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আমাদের আজকের শপথ হবে- শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে আজ সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সাম্প্রদায়িক সে বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব।” ওবায়দুল কাদের বলেন, “আমাদের স্বাধীনতার সুবর্ণবিস্তারিত পড়ুন

শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ইবি কর্মকর্তাদের মারামারি!

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ইবি কর্মকর্তা সমিতি ও ইবি কর্মকর্তা অ্যাসোসিয়েশন মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের জানান, বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ফুল দিতে শহীদ বেদিতে উঠলে একই সঙ্গে কর্মকর্তা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও ফুল দিতে বেদীতে ওঠেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে ইবি থানা পুলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার সময় সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলণ, শহীদ মিনারে পুস্প অর্পণ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যো দিয়ে পালিত হয় মহান বিজয় দিবস। সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দিন আল মাছুদ বাবুবিস্তারিত পড়ুন

বিনম্র শ্রদ্ধায় কলারোয়াবাসী স্মরণ করলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় কলারোয়াবাসী স্মরণ করলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আর প্রত্যক্ষ-পরোক্ষভাবে মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানালো সর্বস্তরের জনগণ। ১৬ ডিসেম্বর (বুধবার) যথাযোগ্য মর্যাদায় স্বল্প পরিসরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রত্যুষে কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে, এর অনতিদূরের গণকবরে এবং উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্যবিস্তারিত পড়ুন

মহান বিজয় দিবসে

কলারোয়ায় বিএনপি ও ছাত্রদলের পুষ্পাল্য অর্পণ ও মাস্ক বিতরণ

কলারোয়ায় মহান বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্পাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মাস্ক বিতরণ করেছে বিএনপি ও ছাত্রদল। ১৬ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে দলটির নেতৃবৃন্দ। পরে বাজারের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি’র সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক শেখ শরীফুজজামান তুহিন,বিস্তারিত পড়ুন

পরাজিত শক্তি বাংলাদেশকে মেনে নিতে পারেনি বলেই বারবার আঘাত করছে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাঙালি যুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে অনেকে তা চিন্তাও করতে পারেনি। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই সারা দুনিয়াকে তাক লাগিয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তিকে পরাজিত করে মাত্র ৯ মাসে প্রায় শূন্য হাতে বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। ধাপে ধাপে জাতিকে সংগঠিত করতে গিয়ে বঙ্গবন্ধুকে সুদীর্ঘ জেল, জুলম, অত্যাচার সইতে হয়েছিল। জাতির পিতাকে পরাজিত শক্তির দোসররা মেনে নিতে পারেনি বলেই বারবার আঘাত করে চলেছে।ওদেরবিস্তারিত পড়ুন

গোলাম রহমান ব্রাইটের কবিতা: ‘বিজয় এলো’

‘বিজয় এলো’ গোলাম রহমান ব্রাইট বিজয় ক্ষণে স্মৃতিরা সব উঁকি দেয় মনের ফাঁকে রক্তমাখা লাশ একের পর এক পড়ে ছিল পথের বাঁকে। বিজয় এসেছিল শেখ মুজিবের বজ্রকণ্ঠি সেই ডাকে সারা বাংলার মানুষ সেদিন বেরিয়েছিল ঝাঁকে ঝাঁকে। তাজা রক্তে ভেজা রাজপথ রক্তে গড়া এই দেশ চিরস্মরণীয় বিজয়গাঁথার কথা অল্পে হবে না শেষ। যোদ্ধারা সেদিন যুদ্ধ করে জানের বাজি রেখে পাক সেনারা ভয়ে কাঁপে বাঙালির সাহস দেখে। কত বাঙালি শহীদ হলো খালি হলোবিস্তারিত পড়ুন

মহান বিজয় দিবস: বাঙালির অবিস্মরণীয় দিন

১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। ১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে।বিস্তারিত পড়ুন

বিজয় দিবসে মাশরাফীর আবেগঘন স্ট্যাটাস

১৬ ডিসেম্বর, রক্তস্নাত বিজয়ের ৪৯তম বার্ষিকী, ৪৯তম বিজয় দিবস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উচু করার দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বাংলাদেশ ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। এই দিনকে নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ওই স্টাটাসে তিনি লেখেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ববিস্তারিত পড়ুন

সারাদেশেই সাজ সাজ রব, শ্রদ্ধাভরে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

মহান বিজয়ের ৪৯ বছর পূর্ণ করলো স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে আতশবাজি আর ফানুস উড়িয়ে শুরু হয় উদযাপন। সারাদেশেই সাজ সাজ রব। অসাম্প্রদায়িক শক্তিকে পেছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় নতুন প্রজন্মের কণ্ঠে। বিজয়ের সূর্যদয়ের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘে ভরে উঠবে স্মৃতির মিনার। বর্ণিল আলোকে বিজয়ের উদযাপন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিত নানা বয়সী মানুষ এক হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাভরে। সবার কণ্ঠেইবিস্তারিত পড়ুন