বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মুক্তিযুদ্ধে বিজয় এলেও মানুষের মুক্তি আসেনি: ফখরুল

মুক্তিযুদ্ধে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় চেয়ারপার্সনের মুক্তির জন্য বিএনপি সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের যে চেতনা নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো,বিস্তারিত পড়ুন

তিন ফ্লাইটে কোভিড সনদবিহীন ৫১৬ যাত্রী, সৌদিয়া এয়ারলাইন্সকে জরিমানা

গত দুই দিনে তিনটি ফ্লাইটে কোভিড সনদ ছাড়া ৫১৬ জন যাত্রী নিয়ে আসায় সৌদিয়া এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ জরিমানা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে করোনা নেগেটিভ সনদ ছাড়া ১২৮ জন যাত্রী আনায় ১১ ডিসেম্বর মালদ্বীপ এয়ারলাইন্সকে ২ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। সনদ ছাড়া যাত্রী আনলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হবে এমন নির্দেশনা দিয়ে ১৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারিবিস্তারিত পড়ুন

দেশে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস দেশে আরও ২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৫৬। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৩২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখবিস্তারিত পড়ুন

মহান বিজয় দিবসে

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন’র হলরুমে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদে মহান বিজয় দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় সীমিত পরিসরে সাতক্ষীরা জেলা পরিষদে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদ’র চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো নজরুল ইসলাম জেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও অতিরিক্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাবেক এমপি হাবিবের প্রয়াত মায়ের মৃত্যু বার্ষিকীতে দোয়ানুষ্ঠান

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের প্রয়াত মাতার মৃত্যু বার্ষিকীতে কলারোয়ায় সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ওই দোয়ানুষ্ঠানের আয়োজন করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল। কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান আকাশ, সদস্য সচিব কাইফুর রহমান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে মরহুমের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে সাবেক সাংসদ হাবিবের বড় হয় কলারোয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণবিস্তারিত পড়ুন

‘বিজয় দিবসের প্রত্যয় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করা’ : তথ্যমন্ত্রী

‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই বিজয় দিবসের প্রত্যয়’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দের সাথে পুষ্পার্ঘ্য অর্পণশেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্থকতা সেখানেই, বঙ্গবন্ধু যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়নবিস্তারিত পড়ুন

তালায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৪৯তম মহান বিজয় দিবস। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে তালা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর পরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তালাবিস্তারিত পড়ুন

বেতন কমবে মেসির!

চলতি মৌসুমের পর শৈশবের ক্লাব বার্সেলোনায় আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। মৌসুম শেষ হলে বিনা ফি’তে যে কোনো ক্লাবে চলে যেতে পারবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে যদি তিনি বার্সেলোনায় থেকেই যান তাহলে কি হবে? সেক্ষেত্রে তার বেতন কমিয়ে দেয়া হতে পারে। বার্সেলোনার প্রেসিডেন্ট প্রার্থী এমিলি রাউসান্ড তেমনটাই বলেছেন। মূলত ক্লাবের আর্থিক ক্ষতি পোষাতেই এমন পরিকল্পনা বলে মন্তব্য তার। রাউসান্ড জানিয়েছেন, ক্লাবের এখন যে অবস্থা, তাতে মেসির বেতন এতবিস্তারিত পড়ুন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা গায়িকা স্বপ্না!

বলিউডে পরিচিত গায়িকা স্বপ্না চৌধুরী। রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন তিনি। প্রতিযোগিতা থেকে বেরিয়ে গোপনে বিয়ে করেন এ অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার বিয়ের খবর। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘন্টা। জানা গেছে, দীর্ঘদিনের পুরানো বন্ধু বীর সাহুকে বিয়ে করেছেন তিনি। সাহুর সঙ্গে বিয়ের ছবিও প্রকাশ্যে এসেছে তার। সেখানে লাল সালোয়ার কামিজে দেখা গেছে স্বপ্নাকে। অক্টোবরে বিয়ে করেছেন স্বপ্না। সে খবর প্রকাশ্যে এসেছে গত নভেম্বরে। চলতি মাসে মাবিস্তারিত পড়ুন