ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কেশবপুরে পাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে পাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার সন্ধ্যায় পাজিয়া বাজার চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় পাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুলআমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,বিস্তারিত পড়ুন
ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে
হর্টিকালচার সেন্টার সাতক্ষীরা এর মূল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হর্টিকালচার সেন্টার সাতক্ষীরা এর মূল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর বেতলা বাইপাস সংলগ্ন এলাকায় হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মো. আমজাদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বর্তমানবিস্তারিত পড়ুন
নড়াইলে বীরমুক্তিযোদ্ধা আব্দুস শুকুর অর্থের অভাবে হতে পাচ্ছে না সুচিকিৎসা

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুস শুকুর জমাদ্দার। ১৯৭১ সালে রাইফেল কাঁধে নিয়ে জয় বাংলা শ্লোগানে গর্জে উঠে ঝাঁপিয়ে পড়েছিলেন রনাঙ্গনে। দীর্ঘ ৯ মাস রনাঙ্গনে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করতে রেখেছিলেন ভুমিকা। স্বাধীন বাংলাদেশে উড়িয়ে ছিলেন লাল সবুজের পতাকা। সেই তরতাজা যুবক আজ বয়সের ভারে ন্যুজ। শরীর জুড়ে ভর করেছে রোগ। এখন আর মুখ দিয়ে জয়বাংলা শ্লোগানও দিতে পারেন না। কারণ তিনি কথাও বলতে পারেন না।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মহামারী করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ সাতক্ষীরার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে আমতলা মোড়স্থ সাতক্ষীরা নিরিবিলি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি ইজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডাঃ মো. মুনসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ সাতক্ষীরার সমন্বয়ক শেখ আফানুর রহমান, যুব অধিকার পরিষদ শ্যামনগরের সমন্বয়কবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত

সাতক্ষীরায় মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ঋশিল্পী এলাকায়। তারা তিন জনই স্বর্ন কারিগর বলে জানা গেছে। নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে স্বর্ণ কারিগর তাপস মল্লিক (২২), খুলনার পাইকগাছা থানার রাড়ুলী কাটিপাড়া গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (২৩) ও একই থানার বাঁকা গ্রামের উৎপল সেনের ছেলে সুব্রতবিস্তারিত পড়ুন
কলারোয়ার বসন্তপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নাইট ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

কলারোয়ার জয়নগর ইউনিয়নের বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮ দলীয় নাইট মিনি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় বসন্তপুর আনসার ভিডিপি ক্লাব ও ইয়ং জেনারেশন এর আয়োজনে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮ দলীয় নাইট মিনি নক আউট ক্রিকেট টুনামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুনামেন্ট খেলাটি উদ্ভোদন করেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামছুদ্দিন আল মাছুদ বাবু। উক্ত ক্রিকেট টুনামেন্টে অংশ গ্রহনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বিজয় দিবসের আলোচনা সভা

জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাতক্ষীরা এরিয়া কমিটির উদ্যোগে সাতক্ষীরা এরিয়া অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জনতা ব্যাংকের সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কপোর্ারেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রুকনুজ্জামান। বক্তব্য রাখেন সুলতানপুর বাজার শাখারবিস্তারিত পড়ুন
হাসিনা-মোদির বৈঠকে আসবে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের ঘোষণা

করোনা পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সরকার প্রধানের বৈঠকের আলোচ্যসূচি নিয়ে কোনও পক্ষ স্পষ্ট কিছু না জানালেও বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ককে আরও সফল করতে ‘গতানুগতিক কূটনীতির ধারা’ থেকে বেরিয়ে আসতে হবে। বৈঠকে ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগের আরও একটি রুট খুলতে যাচ্ছে। হলদিবাড়ি-চিলাহাটি রেল লিংক পরবর্তীতে যুক্ত হবে ট্রান্সএশিয়ান রেল নেটওয়ার্কের সঙ্গে। বন্ধুপ্রতীম প্রতিবেশী ভারতের সাথে স্থলপথে বাংলাদেশের সীমানাবিস্তারিত পড়ুন
‘কোন অপশক্তি বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না’

বাঙালির মানসপটে স্বাধীনতার উজ্জ্বল অবয়ব হয়ে আছে যে সৌধ, তার সোপানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাভারে সাধারণ মানুষের ঢল নামে ভোর থেকেই। উত্তর প্রজন্মকে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেকেই এসেছেন সন্তানদের হাত ধরে। ফুলেল শ্রদ্ধা জানিয়ে সব শ্রেণি-পেশার মানুষই বললেন, কোন অপশক্তিই অসাম্প্রদায়িক বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। শীতের মোহময় সকালে হাজারো মানুষের অপেক্ষা। বিজয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে যে মিনার সেখানেই অর্পণ করতে হবে শ্রদ্ধার্ঘ। বুধবারবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেব: সেতুমন্ত্রী

৪৯তম মহান বিজয় দিবস উদযাপনে মেতে উঠেছে জাতি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করতে করোনা পরিস্থিতিতেও সাভার জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে। অন্যদিকে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোস নেই। সাম্প্রদায়িক অপশক্তির মূল উপড়ে ফেলা হবে। পূর্ব দিগন্তে বিজয়ের সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোপধ্বনির শব্দে কেঁপে ওঠে জাতীয় প্যারেড গ্রাউন্ডসহ আশপাশ। এর মাধ্যমে শুরু হয় ৪৯তম বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।বিস্তারিত পড়ুন

