শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কোন অপশক্তি বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না’

বাঙালির মানসপটে স্বাধীনতার উজ্জ্বল অবয়ব হয়ে আছে যে সৌধ, তার সোপানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাভারে সাধারণ মানুষের ঢল নামে ভোর থেকেই। উত্তর প্রজন্মকে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেকেই এসেছেন সন্তানদের হাত ধরে। ফুলেল শ্রদ্ধা জানিয়ে সব শ্রেণি-পেশার মানুষই বললেন, কোন অপশক্তিই অসাম্প্রদায়িক বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না।

কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। শীতের মোহময় সকালে হাজারো মানুষের অপেক্ষা। বিজয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে যে মিনার সেখানেই অর্পণ করতে হবে শ্রদ্ধার্ঘ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধ। এরপর কেবল উচ্ছ্বাস আর উদ্দীপনায় মুখর ছিলো পুরো অঙ্গণ।

দেশ ও মাটির প্রতি গভীর ভালোবাসা বুকে নিয়ে এসেছেন ফুল হাতে, মুক্তির সোপানে শ্রদ্ধা নিবেদনে বিজয় দিবস এখন বড় এক উপলক্ষ।

ফুল দিতে আসা একজন প্রবাসী জানান, আমি দীর্ঘ ১৬ বছর পর দেশে এসেছি। আজ ফুল দিতে এখানে এসেছি। বিদেশে থাকলে বোঝা যায় দেশের প্রতি কত মায়া?

যে শিশু এসেছে বাবা-মায়ের হাত ধরে, সেই তো বাঙালি জাতির উত্তরাধিকার। তাকেও জানাতে হয় বিজয়ের সৌরভ কিনতে হয়ে চড়া দামে।

শিশুদের অভিভাবকরা জানান, আমাদের শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য এখানে নিয়ে এসেছি।

সোনার বাংলা কি এখনও স্বপ্ন? বিজয়ের ৫০তম বর্ষে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন হাজারো মানুষ।

ষাটোর্ধ্ব একজন জানান, একটি স্বাধীন দেশ পেয়েছি। বাঙালি তার অধিকার ফিরে পেয়েছে। এছাড়াও নাগরিকের যে মৌলিক অধিকার সেটার জন্য এখনও আমাদের লড়াই করতে হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী