বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের অর্থের সহজ প্রাপ্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের করনীয় এবং এইচএসপি এমআইএস সফটওয়ারে তথ্য প্রেরন বিষয়ে উপজেলার ৬টি কলেজ, ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার প্রধান ও আইসিটি শিক্ষকদেরকে প্রশিক্ষন প্রদান করা হয়। এইচএসপি (প্রশাসন) এর সহকারী পরিচালক মো: তৌফিক এরফান উক্ত প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানটিতে সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।

শিক্ষক আহছানুল আলম লাভলুর সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম এবং হাজী তফিল উদ্দিন মাদ্রাসার সুপার মো: সফিউল্লাহ।

বক্তারা উপবৃত্তি কার্যক্রমের সুবিধা থেকে শিক্ষার্থীরা ব্যবস্থাপনা জনিত ত্রুটির কারনে কোন ভাবেই যেন বঞ্চিত না হয় তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তি দাতা কতৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি