বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে পুলিশ সেজে ডাকাতির সময়, আসল পুলিশের হাতে এক যুবক আটক

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় পুলিশ পরিচয়ে মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় আসল পুলিশের হাতে ধরা পড়েছেন তৌহিদুর রহমান তৌহিদ (৩৯) নামের এক যুবক।

শুক্রবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার রাজগঞ্জ এলাকার জোঁকা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেছেন। আটক তৌহিদুর রহমান তৌহিদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি গ্রামে। ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন- তৌহিদের পকেট থেকে ডাকাতির মালামাল (কানের দুল) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী পারুল বেগম বলেন- আমার স্বামী হাফিজুর রহমান মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে এক সন্তান ও শ্বশুরসহ আমি থাকি।

শুক্রবার মধ্যরাতে ৫ জন মুখোশধারী ডাকাত আমাদের বাড়িতে আসে। পুলিশ পরিচয় দিয়ে ৪ জন বাড়ির ভেতরে ঢুকে আমার শ্বশুর তসলিম হোসেনকে জিম্মি করে। এরপর মেরে ফেলার হুমকি দিয়ে দরজা খুলতে বাধ্য করে ঘরে ঢুকে আমাদের বেঁধে রেখে নগদ ২০ হাজার টাকা, ১ জোড়া কানের দুল, দুটো মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

পারুল বেগম আরও বলেন- ডাকাতির সময় বাড়ির ছাদে উঠে যায় তারা। এই সুযোগে ছাড়া পেয়ে আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ও পুলিশ এসে একজনকে ধরে ফেলে। এসআই সঞ্জিত কুমার বলেন- ডাকাতির ঘটনা চলার সময় আমাদের ক্যাম্পের পুলিশ ওই এলাকায় টহলে ছিল।

ঘটনা টের পেয়ে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে গেলে ডাকাতরা বাড়ির ছাদ থেকে নিচে লাফ দেয়। এ সময় তৌহিদ নামের একজনকে পুলিশ ধরে ফেলেন। তখন ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের বাধা উপেক্ষা করে ডাকাতকে মারধর করেছে। পরে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত