বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বড়দলে ঘোড়া প্রতীকের জনসভা

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী খাজরা ইউনিয়ন থেকে টানা তিনবারের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনওয়াজ ডালিম বলেছেন, একুশে মে নির্বাচনে জয়লাভ করতে পারলে মানিকখালী ব্রিজের টোল জনগণের জন্য অবমুক্ত করা হবে। উপজেলার অবহেলিত রাস্তাঘাট কালবাট ব্রিজ জলাবদ্ধতা নিরসন সহ অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ভাগ্যের উন্নয়নে কাজ করা হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের বিশ্বাসী, তাই উন্নয়নের ধারা ধরে রাখার জন্য আগামী একুশে মে সারাদিন ঘোড়া প্রতীকে ভোট দিয়ে উপজেলাবাসীকে সেবা করার জন্য জনগণের ভোট প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, চতুর্থ ও পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ চিংড়ি মাছের প্রার্থী এবিএম মোস্তাকিম ফাউল করে জিতেছেন এবার আর কোন সুযোগ নেই। এবার সমানে সমানে লড়াই চলছে। তাই আগামী ২১শে মে জনগণ এবার লাল কার্ড দেখিয়ে উপজেলা থেকে বের করে দেবে।

ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৈদ্যের উপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে বড়দল আফতাব উদ্দিন কলেজের মাঠে ঘোড়া প্রতীকের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বড়দল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুরঞ্জন ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ রাজ্যেশ্বর কুমার দাস।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল আলম ডাবলু, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর শাকি পলাশ, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাসার দিপু, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম সানা, সদরের সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, কুল্যা সাবেক চেয়ারম্যান আব্দুল বাছেত চৌধুরী, আনুলিয়া সাবেক চেয়ারম্যান নুরুল আলম, বিকাশ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেনসহ ১১ ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ হাজার হাজার নেতাকর্মী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আশরাফ হোসেন ও রিপন হোসেন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী