শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৪৯তম মহান বিজয় দিবস।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে তালা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এর পরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তালা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তালা থানা, পাটকেলঘাটা থানা, আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল, জাতীয় পাটি, তালা হাসপাতাল, তালা সরকারি কলেজ, তালা প্রেসক্লাব, তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, জাতীয় মহিলা সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমন্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় সংগীতের সঙ্গে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও বাঙালির বিজয়ের নিদর্শন জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তির সমৃদ্ধি ও অগ্রতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ