শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশেই সাজ সাজ রব, শ্রদ্ধাভরে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

মহান বিজয়ের ৪৯ বছর পূর্ণ করলো স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে আতশবাজি আর ফানুস উড়িয়ে শুরু হয় উদযাপন। সারাদেশেই সাজ সাজ রব।

অসাম্প্রদায়িক শক্তিকে পেছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় নতুন প্রজন্মের কণ্ঠে। বিজয়ের সূর্যদয়ের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘে ভরে উঠবে স্মৃতির মিনার।

বর্ণিল আলোকে বিজয়ের উদযাপন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিত নানা বয়সী মানুষ এক হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাভরে। সবার কণ্ঠেই ছিল অসাম্প্রদায়িক শক্তিকে পেছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়।

এদিকে বর্ণিল আলোয় সেজেছে রাজধানী ঢাকার সরকারি ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নানা রকমের বেসরকারি ভবন ঢাকা রয়েছে লাল সবুজের আলোয়। আলোকসজ্জা বিজয়ের উদযাপনকে আরও বেশি আনন্দের করে তুলেছে। পুরো শহরেই যেন সাজ সাজ রব। সুউচ্চ ভবন, রাস্তার ধার সবখানেই শোভা পাচ্ছে পতাকার রঙের দৃষ্টিনন্দন আলোকসজ্জা।

জাতীয় সংসদ ভবনসহ সামনের অংশকে সাজানো হয়েছে বাংলাদেশের মানচিত্রের আলোক সজ্জা। এছাড়াও হাইকোর্ট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সাজানো হয়েছে আলোক সজ্জা।

এদিকে বিজয় উদযাপনে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা। সূর্যদয়ের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘে ভরে উঠবে স্মৃতির মিনার। থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার বাড়তি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি।

৪৯ বছর পূরণ করলো স্বাধীন বাংলাদেশ। রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনে উদযাপন হচ্ছে দিনটি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী