শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয় দিবসে মাশরাফীর আবেগঘন স্ট্যাটাস

১৬ ডিসেম্বর, রক্তস্নাত বিজয়ের ৪৯তম বার্ষিকী, ৪৯তম বিজয় দিবস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উচু করার দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বাংলাদেশ ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।

এই দিনকে নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ওই স্টাটাসে তিনি লেখেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ব আমার অনুভুতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকাতলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।

৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

“যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা”

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা’

প্রসঙ্গত, সাড়ে ৮ মাস পর চোট কাটিয়ে বিপিএলে মাঠে ফিরেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এরআগে তিনি গত মার্চে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক।

বিসিবি আয়োজিত প্রেসিডেন্টস কাপে খেলা হয়নি মাশরাফী বিন মোর্ত্তজার। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তবে বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে গত অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগেই শুরু করেন অনুশীলন। সেখানেই হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফী।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী