ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিয়েতে আসা হবে না, ৭০০ জনের খাবার হোম ডেলিভারি করলেন বরের বাবা!

বিয়েবাড়ি মানেই খাওয়া-দাওয়া। কিন্তু করোনাভাইরাসের কারণে অনেকেই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। কেউ আবার আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁটও করেছেন। কিন্তু শুনেছেন কি ছেলের বিয়ের জন্য ৭০০ জন আমন্ত্রিতের বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমেই বিয়ের খাবার পাঠিয়েছেন কেউ? শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি। ‘শাদি কা খানা’-হ্যাঁ, আক্ষরিক অর্থেই এটাকে তাই বলা যায়। জানা গেছে, করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে বিয়ের আয়োজন করতে গেলে অনেককেই বলা হত না। কারণ বিয়েবিস্তারিত পড়ুন
ট্রাম্পের চেষ্টায় শেষ পেরেক ঠুকল ইলেকটোরাল কলেজ, বাইডেনকে বিজয়ী ঘোষণা

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় শেষ পেরেক ঠুকল ইলেকটোরাল কলেজ। ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের সব প্রচেষ্টা প্রতিহত করে দিল ইলেকটোরাল কলেজ। নির্বাচন আগে হয়ে গেলেও জয়-পরাজয়ের নির্ধারণে কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। মার্কিন সময় সোমবার এর গুরুত্বপূর্ণ ধাপটিও শেষ হল। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন পেয়েছেন ৩০৬ ভোট। ট্রাম্পের ঝুলিতে এসেছে ২৩২ ভোট। অর্থাৎ ২৭০ ভোটের ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি ভোট পেয়ে বাইডেনেরবিস্তারিত পড়ুন
করোনাকালে ওমরাহ পালন করলেন ১০ লাখ নারী

করোনাভাইরাস মহামারিকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর সীমিত পর্যায়ে চালু হয় ওমরাহ। এরপর গত দুই মাসে ১০ লাখের বেশি নারী ওমরাহ পালন করেছেন। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের নারী উন্নয়ন বিভাগ এ তথ্য জানিয়েছে। নারীবিষয়ক প্রশাসনিক উপ-সহকারী প্রধান ড. কেমেলিয়া বিনতে মুহাম্মাদ আল দাদি জানান, গত ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ওমরাহ চালুর প্রথম ধাপে ২৬ হাজার ২০৯ জন নারী ওমরাহ পালনবিস্তারিত পড়ুন
পদোন্নতি পেলেন ডা. পলাশ

ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ, এম এস (অর্থোপেডিকস), জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস সার্জারী) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল, ঢাকা কর্মরত আছেন। তিনি ৩০তম বিসিএস(সাস্থ্য) এর একজন চিকিৎসক। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেরালকাতা ইউনিয়নের হাটুনী গ্রামের কৃতিসন্তান। তার পিতার নাম মো. শহিদুল বিশ্বাস। ইতোমধ্যে তিনি সাতক্ষীরা তে বেশকিছু গুরুত্বপূর্ণ অর্থোপেডিক অপারেশনের মাধ্যমে সাতক্ষীরা সাস্থ্য সেবার বৈপ্লবিক পরিবর্তন করেছেন। সাতক্ষীরার মানুষের স্বাস্থ্য সেবায় তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চান।
যাদু কন্যা অভিনয় শিল্পী নীলিমার জন্মদিন

১৫ ডিসেম্বর অভিনেত্রী-মডেল নীলিমার জন্মদিন। জন্মদিনে তিনি কোনো আনুষ্ঠানিকতা করছেন না। তাকে নাট্য পরিচালক বি.এম শুভ এর নাটকের শূটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। তবে ১৪ ডিসেম্বর রাতেই তিনি এতিমখানায় এতিম শিশুদের নিয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই জন্মদিন উদযাপন করেন। নীলিমা বলেন, ‘যেহেতু এবারের জন্মদিন শূটিং স্পটেই কাটাতে হবে। তাই আগেরদিন রাতেই পরিবারের সবাইকে নিয়ে দিনটি উদযাপন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এবারের জন্মদিন, শূটিং সবমিলিয়েবিস্তারিত পড়ুন
৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে মধ্য রাত সোয়া ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, মধ্যরাত সোয়া ২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে এলে দুর্ঘটনাবিস্তারিত পড়ুন
নিখোঁজের ৫ ঘণ্টা পর প্রতিবেশীর রান্নাঘর থেকে শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর রাইসা আক্তার নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে প্রতিবেশীর রান্না ঘরের লাকরির স্তুপের উপরে বস্তা ভর্তি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার প্রবাসী রাজু আহমেদের ছেলে। সংবাদ পেয়ে ওই রাতেই প্রতিবেশী আরমান (৩৫), স্ত্রী সোমা আক্তার ও তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় থানায় মালার প্রস্তুতি চলছে। সখীপুর থানাবিস্তারিত পড়ুন
বিএনপির মেজর হাফিজ ও শওকত মাহমুদকে শোকজ

ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। সোমবার রাতে এই নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের (শওকত মাহমুদ) কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। দলের নাম ব্যবহার করে নেতা-কর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না সেজন্য শওকতবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বিপিএল’র চতুর্থ খেলা

তারালী (কালিগঞ্জ): কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া স্কুল মাঠে অনুষ্ঠিত বরেয়া প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম পর্বের চতুর্থ খেলা সোমবার (১৪ ডিসেম্বর) মাহি ক্রিকেট একাদশ ও তাওছিফ ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। মাহি ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে তাওছিফ ক্রিকেট একাদশ ৩ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৫ রান তুলে পূর্ণ পয়েন্ট অর্জন করে। তাওছিফ ক্রিকেটবিস্তারিত পড়ুন
‘রুমা মারা গেছে’ ফোনে জানিয়ে লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে যৌতুক না পেয়ে রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে তার লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সোহরাব থানায় একটি অভিযোগ দায়ের করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রুমার পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে মাদারীপুরের শিবচর থানার কাদিরপুর গ্রামের সোহরাব মাতুব্বরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয় ফরিদপুরেরবিস্তারিত পড়ুন

