ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের ত্রি-মাসিক সভা

কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ডিসেম্বর সকালে উপজেলার অগ্রগতি সংস্থার অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সাতক্ষীরা অগ্রগতি সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর অক্ষয় কুমার সরকার, অগ্রগতি সংস্থার কলারোয়ার প্রোগ্রাম অফিসার কামরুননাহার রেখা, সামাজিক উদ্যোগ ফোরামের সহ-সভাপতি বিল্লাল হোসেন আবির, শেখ আনিছুর রহমান, কৃষ্ণ চন্দ্র পাল, রেহেনা খাতুন, আব্দুল কাদের, জুলফিকার আলী,বিস্তারিত পড়ুন
আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে যুব প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুব প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং খুলনা ভিত্তিক বে-সরকারি সংস্থা উন্নয়ন- এর বাস্তবায়নে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নে “উন্নয়নে যুব সমাজ” সংগঠিত যুব সদস্যদের নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবিতা, প্রবন্ধ/গল্প রচনা, চিত্রাঙ্কন এবং সমৃদ্ধি যুব কার্যক্রমের আওতায় সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদানবিস্তারিত পড়ুন
শ্বশুর অসুস্থ, ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

সোমবার রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে জেমকন খুলনা। ব্যাট হাতে ৫১ বলে ৮০ রান করে জহুরুল ইসলাম ও বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা ছিলেন মূল নায়ক। তবে অবদান ছিল সাকিব আল হাসানেরও। ব্যাটিংয়ে ১৫ বলে ২৮ রান করার পর বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু ম্যাচ শেষ করে হোটেলে ফেরার সময় এ আনন্দ আর বেশিক্ষণবিস্তারিত পড়ুন
ক্ষতিকারক কন্টেন্টে জরিমানা গুনতে হবে ফেসবুক-টুইটারকে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও টিকটকের অবৈধ কন্টেন্ট সরানো ও সেগুলোর প্রচার বন্ধ করতে নতুন নিয়ম চালু করেছে ব্রিটেন। নিয়মানুযায়ী কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট এই নিয়ম ভাঙলে তাদের সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড বা কোম্পানির ১০ শতাংশ টার্নওভার জরিমানার মুখোমুখি হতে হবে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ব্রিটেনে এ সংক্রান্ত একটি বিধি চালু করা হয়। এক বছর পরে সেটিকে আইন হিসেবে কার্যকর করা হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ব্রিটেনের নতুনবিস্তারিত পড়ুন
হারিয়ে গেছে ৬ বছরের মিমি, ঠিকানা বলতে পারে না

হারিয়ে যাওয়া ছয় বছরের মেয়ে শিশু মিমির বাবা-মায়ের সন্ধান চেয়েছে পুলিশ। মিমি বর্তমানে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। মিমির গায়ের রঙ কালো ও উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের প্রিন্টের ফ্রক ও সাদা সোয়েটার। সোমবার (১৪ ডিসেম্বর) কারওয়ান বাজার এলাকায় তাকে খুঁজে পান আম্বিয়া (৫০) নামের এক নারী। এরপর তিনি তাকে তেজগাঁও থানায় নিয়ে আসেন। থানা পুলিশের কাছে শিশুটি তার মায়েরবিস্তারিত পড়ুন
সামনে আরও শীত বাড়ার পূর্বাভাস

দেশে গত দুই দিনে কুয়াশা ও শীতের প্রকোপ কিছুটা কমেছে। আজও প্রায় একই রকম পরিস্থিতি বিরাজ করতে পারে। তবে আগামী তিন দিন শেষ রাতের দিকে তাপমাত্রা কমে যেতে পারে। তখন আবার বেড়ে যেতে পারে শীতের অনুভূতি। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকালবিস্তারিত পড়ুন
টোল আদায় বন্ধ : বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘ যানজট

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধ ছিল। এতে সেতুর দুই পাড়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের নলকা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া সোমবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে সেতুর ৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত যানজট লেগেছিল। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু থেকেবিস্তারিত পড়ুন
হৃতিককে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর সুপারস্টার হৃতিক রোশন। বলিউডে এ দুজনের গল্প বহু পুরনো। কিন্তু এবার একটি সংবাদ মাধ্যমের খবরের টুইট ধরে কঙ্গনা নিজের প্রতিক্রিয়া জানালে আবার সামনে এলো তাদের পুরনো গল্প। ২০১৩ সাল থেকে ২০১৪ সালে কঙ্গনার ইমেল অ্যাকাউন্ট থেকে অসংখ্য ইমেল পেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন হৃতিক। ২০১৬ সালে করা তার এফআইআর সাইবার সেল থেকে ক্রাইম ব্রাঞ্চে সিআইইউ (ক্রাইম ইনটিলিজেন্স ইউনিট) পাঠিয়ে দেওয়া হয়েছে৷ ভারতীয় সংবাদ মাধ্যম ‘নিউজ বাংলা ১৮’ তাদেরবিস্তারিত পড়ুন
কারা মুক্তির ৯৭তম বার্ষিকী
কাজী নজরুলের কারা জীবন সংগ্রামীদের লড়াইয়ের পথ দেখায়

কাজী নজরুলের কারা জীবন সংগ্রামীদের লড়াইয়ের পথ দেখায় এম. গোলাম মোস্তফা ভুইয়া আমাদের জাতীয় অহঙ্কার কবি নজরুলকে ভারতের কবি, বাঙ্গালীর কবি, সাম্যবাদের কবি, মানবতার কবি, বিদ্রোহের কবি। অসাম্প্রদায়িক সমাজের প্রতিচ্ছবি কাজী নজরুল ইসলামকে স্বাধীনতার কবি বিদ্রোহের কবি বললেও ভুল হবে না। ভারতের আজাদি ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার কবিতা, গান আমাদের অনুপ্রেরনা যুগিয়েছে। তার কারা জীবন স্বাধীনতা সংগ্রামীদের লড়াই করার পথ দেখিয়েছে। অনেক সময়ই রাষ্ট্রের চিন্তাশীল মানুষর, দার্শনিক কিংবা মহান স্বাধীনচেতাবিস্তারিত পড়ুন
বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগামছাড়া মৃত্যু ও সংক্রমণ

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ লাগামছাড়া হয়ে পড়েছে। ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এতে বিশ্বব্যাপী মোট প্রাণহানি ১৬ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে। নতুনভাবে ৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩২ লাখের কাছাকাছি। মঙ্গলবার দেড় হাজারের বেশি মৃত্যুতে আমেরিকায় মোট প্রাণহানি তিন লাখ ৮ হাজার ছাড়াল। এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৫২৬ জন মারাবিস্তারিত পড়ুন

