শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে যুব প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুব প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং খুলনা ভিত্তিক বে-সরকারি সংস্থা উন্নয়ন- এর বাস্তবায়নে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নে “উন্নয়নে যুব সমাজ” সংগঠিত যুব সদস্যদের নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কবিতা, প্রবন্ধ/গল্প রচনা, চিত্রাঙ্কন এবং সমৃদ্ধি যুব কার্যক্রমের আওতায় সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান (একক/যৌথ) চারটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সব মিলে প্রায় ৮০টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে মুল্যায়ন কমিটি প্রতিটা বিষয় থেকে প্রথম ও দ্বিতীয় নির্বাচন করেন। এরপর সেটি দেশব্যাপী প্রতিযোগিতার জন্য ঢাকায় পিকেএসএফ-এর নিকট প্রেরণ করা হয়েছে সংস্থার প্রধান কার্যালয়ের মাধ্যমে।

মূল্যায়ন কমিটির সদস্য হিসাবে উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের ফোকাল পার্সন এস.এম. যোবায়ের হোসেন, আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী মো. জহুরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মো. জাহিদুল ইসলাম, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ.ন.ম আলমগীর কবির, খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গনেশ চন্দ্র বৈদ্য, আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম, কোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনজুর-ই-এলাহী, শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলিয়াস ইকবাল, কোদন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম, আশাশুনি সরকারী কলেজের শিক্ষার্থী শাহারুল ইসলাম এবং আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন মূল্যায়ন করেন।

প্রাথমিকভাবে কবিতায় প্রথম স্থান অর্জন করেছেন, মো. হেলাল উদ্দীন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন নিশাত আনজুম মৃত্তিকা। প্রবন্ধ/গল্পে প্রথম হয়েছেন আসাদুল্লা আল মাসুদ এবং দ্বিতীয় হয়েছেন মনিরা আক্তার আঁখি। চিত্রাঙ্কনে প্রথম হয়েছেন জয়দ্রত কুমার শীল এবং দ্বিতীয় হয়েছেন মালিহা তাবাসছুম ঐশী। সমৃদ্ধি যুব কার্যক্রমের আওতায় সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান (একক/যৌথ) প্রথম হয়েছেন ইজাজ ইকবাল হিমেল এবং দ্বিতীয় হয়েছেন জি.এম শাহিন হোসেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন