রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা

সাতক্ষীরার আশাশুনিতে হত্যা মামলা তুলে নিতে আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাঠি গ্রামের হারান চন্দ্র মন্ডলের ছেলে প্রবীর কুমার মন্ডল (৫৩) এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এখন থেকে প্রায় ৬বছর আগে আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের দুলাল সরকারের ছেলে সাধন সরকার (৩৩) এর সাথে পারিবারীক ভাবে তার মেয়ে কৃষ্ণা রানী মন্ডলের বিয়ে হয়। বিয়ের সময় জামাতা সাধানকে যৌতুক হিসাবে নগদ ৫লাখ টাকা, ১৪ লাখ টাকা মূল্যের ৭ ভরি ওজনের স্বর্ণের গহনা এবং আরো ৫ লাখ টাকা মূল্যের ফ্রীজ, বাজাজ পালসার মোটর সাইকেল, খাট, সোকেজ, মিটসেফসহ বিভিন্ন সাংসারিক জিনিসপত্র দেওয়া হয়। কিন্তু এরপরও আরো যৌকতুকের দাবিতে জামাতা সাধন সরকার আমার মেয়ে কৃষ্ণা রানী মন্ডলকে বিভিন্নভাবে শারিরীক ও মানষিক নির্যাতন চালাতো। এসব কথা জানার পরও মেয়ের সুখের কথা ভেবে আমার কিছু বলতাম না। ঘরসংসার করা কালীন গত ২০২৫ সালের ১৭ জুলাই পারিবারীক কলহের জের ধরে সাধন সরকার আমার মেয়ে কৃষ্ণা রানী মন্ডলকে শ্বাষরোধ করে হত্যা করে।

প্রবীর কুমার মন্ডল আরো বলেন, এঘটনায় থানায় মামলা না নেওয়ায় আমার স্ত্রী রিক্তা রানী মন্ডল বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামাতা সাধান সরকার ও তার ভগ্নিপতি নওয়াপাড়া গ্রামের বরুন বিশ্বাসের ছেলে দেব কুমার বিশ্বাস সহ ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি পিবিআই’তে তদন্ত দিলে পুলিশ পরিদর্শক (নিঃ) চাকলাদার মো. আসাদুজ্জামান তদন্ত শেষে আসামী সাধান সরকার ও তার ভগ্নিপতি দেব কুমার বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামীরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে এলাকায় এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী আমার স্ত্রী ও আমাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। গত ২০ এপ্রিল বেলা সাড়ে ৩টার দিকে বুধহাটা বাজারে যাওয়ার পথে বুধহাটা কাচারী বাড়ী মোড়ে পাকা রাস্তার উপর আসামীরা আমাকে পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি মৌখিক ভাবে প্রতিবাদ করায় তারা আমাকে মারার জন্য উদ্যত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা আমাকে সহ আমার পরিবারের যেকোন সদস্যকে রাস্তাঘাটে ফাকা পেলে মারপিট করবে, মান অপমান করবে, মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেওয়া সহ তাদের বিরুদ্ধে করা মামলা তুলে না নিলে খুন জখম করে ক্ষতিসাধন করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এঘটনার পর গত ২৪ এপ্রিল আমি নিজে বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করি।

তিনি অভিযোগ করে আরো বলেন, থানায় সাধারণ ডায়েরি করার খবর পেয়ে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা আমার এবং মামলার বাদী স্ত্রী রিক্তা রানী মন্ডলের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে আসামীদের ভয়ে আমিসহ পরিবারের লোকজন সর্বদাই আতংকিত অবস্থায় আছি। তিনি আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়