বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষ ভোমরা স্থলবন্দর প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব কে.এম তারিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, অতিরিক্তবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি। টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টমেটো চাষে কৃষক প্রশিক্ষণ

কলারোয়ায় গ্রীস্মকালীন টমেটোর আধুনিক উৎপাদন কলাকৌশলের উপর কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। কৃষি অফিসের আয়োজিত বিএআরআই উদ্ভাবিত টমেটো উৎপাদন বিষয়ক ওই প্রশিক্ষণ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি ইউনিয়নের ১২০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে টমেটোর বীজ সংরক্ষণে ২০ জন কৃষককে ২০টি বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, প্রশিক্ষক উপ-পরিচালক (অতিরিক্ত) জসিম উদ্দীন, অতিরিক্তবিস্তারিত পড়ুন

পায়ে পেরেক পুঁতে দুই যুবককে রাতভর নির্যাতন

রাজশাহীর তানোরে চোর সন্দেহে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার রাতে থানায় অভিযোগ দেওয়া হলেও মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। আহতরা হলেন- উপজেলার মোহর গ্রামের ইসাহাক আলীর ছেলে সেলুন ব্যবসায়ী ফিরোজ কবির (২৪) ও একই গ্রামের আমজাদ আলীর ছেলে ট্রলিচালক জসিম উদ্দীন (২৮)। এদের মধ্যে ফিরোজের পায়ে হাতুড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাঁজাসহ আটক-১

কলারোয়ার সরসকাটি ক্যাম্পের পুলিশ সদস্যদের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। থানা সূত্রে জানা যায়, সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কে এম তৌফিক আহম্মেদ টিপুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধানদিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে নাসির সরদার (৫৮) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক নাসির উপজেলার নীলকন্ঠপুর গ্রামের মৃতঃ খোরশেদ সরদারের ছেলে। আটকের পর জিজ্ঞাসাবাদে নাসিরের স্বীকারক্তিতে তার বাড়ী থেকেবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাব কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে ঝাউডাঙ্গার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল একাদশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রথমার্ধের ১২ মিনিটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল একাদশ এর উজ্জ্বল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য আর কোনো গোল না হওয়ায় ওই এক গোলেই সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাববিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য’র উপর কাপুরষোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সহকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। বেলা ১১টায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের সরকারি উচ্চ বিদ্যালয় ফটকের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, হারাধন আইচ, রবিউল ইসলাম, গাজী মোমিন উদ্দীন, শ্যামল কুমার দাশ, আব্দুর রউফ, দিব্যেন্দু সরকার, মোস্তাফিজুর রহমান,বিস্তারিত পড়ুন

শার্শায় প্রেম করে বিয়ের পর হয়রানির শিকার যুবক!

যশোরের শার্শায় ভালোবাসার পর বিয়ে করা সংসারে প্রতিবন্ধকতা তৈরি করাসহ হয়রানির শিকার হয়ে বাড়ী ছেড়ে স্ত্রীকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে হুসাইন নামের এক যুবক। এঘটনায় স্বামীকে বাঁচাতে যশোর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া মাঠপাড়া এলাকায়। যুবকের স্ত্রী জানান, তিনি যখন খুব ছোট। তার পিতা তাকে অন্যত্র বিয়ে দেয়। যে বিয়ে তার পছন্দ ছিলো না। সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামেরবিস্তারিত পড়ুন

অভিভাবকদের নিতে অস্বীকৃতি

কলারোয়ায় রাস্তার ধারে পাওয়া গেলো ৭ বছরের শিশু, অতপর…

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাজিরহাট বাজারে রাস্তার ধারে অনেক মানুষের ভিড়। চোখ পড়লো বাজারের কিছু লোক জড়ো হয়ে অচেনা এক শিশু ছেলেকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে, কিন্তু শিশুটি কিছুতেই কিছু বলছে না। সেখানে উপস্থিত কলারোয়া নিউজ’র সহ.সম্পাদক সরদার জিল্লুর শিশুটিকে কাছে নিয়ে আদর করে পরিচয়-ঠিকানা জানার চেষ্টা করলেন। অনেকক্ষণ অনেককিছু জিজ্ঞাসা করার পর শুধুমাত্র নিজের নাম সোবহান ও বাবা মোক্তার হোসেন ও মায়ের নাম মর্জিনা খাতুন ছাড়া কিছুই বলতে পারলো নাবিস্তারিত পড়ুন

মনিরামপুরের কোমলপুর হাইস্কুলের প্রয়াত প্রধান শিক্ষকের স্মরণে দোয়ানুষ্ঠান

মনিরামপুরের ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলহাজ খোরশেদ আলমের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সকালে কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ওই আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মধ্যো দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান ও হাফিজুরবিস্তারিত পড়ুন