বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় প্রেম করে বিয়ের পর হয়রানির শিকার যুবক!

যশোরের শার্শায় ভালোবাসার পর বিয়ে করা সংসারে প্রতিবন্ধকতা তৈরি করাসহ হয়রানির শিকার হয়ে বাড়ী ছেড়ে স্ত্রীকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে হুসাইন নামের এক যুবক।
এঘটনায় স্বামীকে বাঁচাতে যশোর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন স্ত্রী।

ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া মাঠপাড়া এলাকায়।

যুবকের স্ত্রী জানান, তিনি যখন খুব ছোট। তার পিতা তাকে অন্যত্র বিয়ে দেয়। যে বিয়ে তার পছন্দ ছিলো না। সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের আকরাম আলী মোল্লার ছেলে হুসাইনের সাথে তার প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। এঘটনা দার পরিবারে জানাজানি হলে পারিবারিক ভাবে নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে সে বাড়ী থেকে পালিয়ে হুসাইনের কাছে চলে আসে এবং তাকে বিয়ে না করলে আত্বহত্যা করবে বলে সাফ জানিয়ে দেয়। বিয়ের পর তাদের সংসার সুখের হবে ভেবে দুজনার সম্মতিতে তারা গত ১০ এপ্রিল পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

তিনি আরো জানান, বিয়ের একমাস পর তার পরিবারের পক্ষে তার পিতা ও মাতা তাদের বিয়ে মেনে নেবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে বাড়ীতে নিয়ে আসেন। বাড়ীতে নিয়ে আসার পর পিতা ও মাতা তাকে আটকে রেখে জোর করে ডিফোর্সের কাগজে সই নিয়ে নেন। এর ৮ মাস পর তিনি আবার পালিয়ে চলে আসে হুসাইনের কাছে। তারা ২৪ নভেম্বার ফের বিয়ে করে। কিন্তু এই বিয়েটাকে বরাবরের মত মানতে নারাজ তার পিতা মাতা। যার কারণে তিনি হুসাইনের বিরুদ্ধে অব্যাহত ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। যার ফলে প্রান ভয়ে হুসাইন ও তিনি (স্ত্রী) এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন।

এমন পরিস্থিতিতে জীবন শস্কায় থাকা স্বামীকে বাঁচাতে নিরুপায় হয়ে যশোর আমলী আদালতে মামলা দায়ের করেছেন স্ত্রী।

বিষয়টি উপর মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার