বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের কোমলপুর হাইস্কুলের প্রয়াত প্রধান শিক্ষকের স্মরণে দোয়ানুষ্ঠান

মনিরামপুরের ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলহাজ খোরশেদ আলমের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার সকালে কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ওই আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মধ্যো দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজগঞ্জ মডেল মাদ্রাসার সভাপতি মাস্টার মোঃ আকবার হোসেন, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওছার আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম রসুল চন্টা, রাজগঞ্জ মডেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মেম্বার মোঃ আব্দুল গফুর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ কামাল হোসেন, ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষক দিলিপ কুমার, ইলিয়াস কাঞ্চন (আলফ্রেড) প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে মরহুম খোরশেদ আলমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন- হাফেজ ডা. মো. নুরনবী নান্নু।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার