হারিয়ে গেছে ৬ বছরের মিমি, ঠিকানা বলতে পারে না


হারিয়ে যাওয়া ছয় বছরের মেয়ে শিশু মিমির বাবা-মায়ের সন্ধান চেয়েছে পুলিশ। মিমি বর্তমানে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
মিমির গায়ের রঙ কালো ও উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের প্রিন্টের ফ্রক ও সাদা সোয়েটার।
সোমবার (১৪ ডিসেম্বর) কারওয়ান বাজার এলাকায় তাকে খুঁজে পান আম্বিয়া (৫০) নামের এক নারী। এরপর তিনি তাকে তেজগাঁও থানায় নিয়ে আসেন। থানা পুলিশের কাছে শিশুটি তার মায়ের নাম বিমলা ও বাবার নাম রমজান বলে জানায়।
শিশুটি তার ঠিকানা বলতে না পারায় তেজগাঁও থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে পাঠায়। তেজগাঁও থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শিশুটির কোনো স্বজনের সন্ধান বা ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ডিউটি অফিসার- মোবাইল ফোন নম্বর- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নম্বর- ০২৯১১০৮৫।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


