ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আবারও দেখা যাবে অভিষেক-ঐশ্বরিয়ার রোমান্স

বলিউডের তারকা দম্পতিদের মধ্যে গ্ল্যামারাস জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়। পর্দা এবং বাস্তব জীবন, দুই জায়গাতেই তারা মুগ্ধতা ছড়িয়ে চলেছেন। একসঙ্গে করা হয়েছে ৮টি সিনেমা। সেগুলো বেশ দর্শকপ্রিয় হয়েছে। আবারও তারা নতুন করে জুটি হয়ে আসছেন নতুন সিনেমায়। পরিচালক অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ সিনেমা দিয়ে ৯ম বারের মতো রুপালি পর্দায় এক হচ্ছেন তারা। ভারতীয় গণমাধ্যমের কাছে নতুন এই সিনেমাটি নিয়ে আলাপকালে অভিষেক জানান, ‘সত্যি বলতে নতুন এই সিনেমাটি নিয়ে আমিবিস্তারিত পড়ুন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আজকের এ দিনে আমি মনে করি, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না, সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এটি আমাদের নিশ্চিত করতে হবে। কারণ অনেক প্রতিষ্ঠানে সচেতনভাবে জাতীয় সংগীত গাওয়া হয় না। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ সোমবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি সম্পর্কেবিস্তারিত পড়ুন
সূর্যগ্রহণের নামাজ ও করণীয়

পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে আজ। এ সূর্যগ্রহণ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটি মাধ্যম। তা কোনো আনন্দ-কৌতুলহলের বিষয় নয়; বরং এ সময়টিকে ভয় করা বিশ্বনবির সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্যগ্রহণের পুরো সময়টিতে নামাজ পড়তেন। ক্ষমা প্রার্থনা করতেন। সে কারণেই সূর্যগ্রহণের সময় নামাজ ও করণীয় সম্পর্কে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪ ঘটিকায় শুরু হবে এবারের পূর্ণ সূর্যগ্রহণ। ফলে তা বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানিয়েছেবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে শিশু মীম হত্যা মামলায় ফাঁসি ৮ জনের

চট্টগ্রামে ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রামের পুলিশ মীমের মরদেহ উদ্ধার করে। সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পরদিন (২২ জানুয়ারি) রাতে নিহত শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
ক্ষমা চেয়ে পার পেলেন প্রতিরক্ষা সচিবসহ পাঁচজন!

আদালতের আদেশ না মানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বর্তমান প্রতিরক্ষা সচিব মো. আবু হেনা মোস্তফা কামালসহ ৫ শিক্ষা কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাদের ক্ষমা মঞ্জুর করে সোমবার (১৪ ডিসেম্বর) আপিল বিভাগ তাদের আদালত অবমাননা থেকে অব্যাহতি দিয়েছেন। গত ৭ ডিসেম্বর এ ৫ জনকে তলব করেন আপিল বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে স্বশরীরে আদালতে হাজির হন সাবেক শিক্ষা ডিজি ও বর্তমান প্রতিরক্ষা সচিব আবু হেনা মোস্তফা কামাল। অন্য চার কর্মকর্তা হলেন- প্রাথমিকবিস্তারিত পড়ুন
সমুদ্র উপকূলে সোনার সন্ধান, দলে দলে হাজির গ্রামবাসী!

ভেনেজুয়েলার ক্যারিবিয়ান সমুদ্র সৈকতে বদলে গেল এক মৎস্যজীবীর ভাগ্য। প্রতিদিনকার মতোই সে সকালে টয়লেটে যাচ্ছিল, এমন সময় সমুদ্রের তীরে কিছু একটা জ্বলজ্বল করতে দেখে সে। বালিতে হাত দিয়ে সেই জিনিস যখন তিনি বের করে আনেন দেখা যায় সেটি একটি স্বর্ণপদক। যে জেলে এই সোনার সন্ধান পান তার নাম ইলম্যান ল্যারেস। তার সোনা পাওয়ার খবর মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপরেই দলে দলে মৎস্যজীবী এসে সোনা পাওয়ার জন্য সেখানে বালি খুঁড়তে শুরুবিস্তারিত পড়ুন
২০২১ নিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী

ভবিষ্যদ্বাণীর জন্য এখনো বিশ্ববাসীকে নাড়া দেন ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি মোট ৯৪২টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গেছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনো বিতর্ক রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তার ভবিষ্যদ্বাণী নাকি আরও ভয়ংকর। বলা হচ্ছে, ২০২১ সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যদ্বাণী ছিল, রাশিয়ার একবিস্তারিত পড়ুন
বিতরণের আগেই নতুন বছরের ৬০ হাজার বই বাতিল!

‘মানসম্মত না হওয়ায়’ আগামী শিক্ষাবর্ষে বিতরণের জন্য প্রস্তুত করা প্রাথমিক স্তরের ৬০ হাজার বই বাতিল করা হয়েছে। মাঠ পর্যায়ে পাঠানো বই যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে পাঠ্যপুস্তক বিতরণে মুদ্রণের অগ্রগতি ও গুণগত মান বজায় রাখতে মনিটরিং জোরদারের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালালোচনা সংক্রান্ত সভা সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ওবিস্তারিত পড়ুন
করোনায় মারা গেলেন ইসোয়াতিনির প্রধানমন্ত্রী

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় রোববার সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। খবর বিবিসির। এক মাস আগে তার করোনা ধরা পড়ে। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এ ব্যাংকার। করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এইচআইভি, যক্ষ্মাসহ নানা রোগে জর্জরিত দেশটির মানুষ।বিস্তারিত পড়ুন
ভাস্কর্য ইস্যুতে বিএনপি নীরব, কারণ তারা মদদ দিচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার কারণ কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।’ সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে এদের যে বিষবৃক্ষ এখনওবিস্তারিত পড়ুন

