রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২১ নিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী

ভবিষ্যদ্বাণীর জন্য এখনো বিশ্ববাসীকে নাড়া দেন ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি মোট ৯৪২টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গেছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনো বিতর্ক রয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তার ভবিষ্যদ্বাণী নাকি আরও ভয়ংকর। বলা হচ্ছে, ২০২১ সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যদ্বাণী ছিল, রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে। উল্লেখ্য, বিজ্ঞানী মহলের একাংশের দাবি, পৃথিবী ধ্বংসের আগে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প হবে। করোমা মহামারীর পরও পৃথিবীতে বিশাল খাবারের সংকট হতে পারে বলে মনে করছে বিশ্ব খাদ্য সংস্থাসহ অনেক মহল। গোটা পৃথিবীতে বর্তমানে ৫০ শতাংশ মানুষ বসাবস করেন সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এখন যেভাবে উষ্ণায়ণ হচ্ছে তাতে রোজই বাড়ছে সমুদ্রের পানিরস্তর। ফলে কোনো একটা সময় উপকূলবর্তী অঞ্চল সমুদ্রের জলে ডুবে যাওয়াও অসম্ভব কিছু নয়।

উল্লেখ্য, নস্ট্রাদামুস দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান, কমিউনিজমের পতন, মার্কিন প্রেসিডেন্টের হত্যা, ইসরায়েল রাষ্ট্রের গঠনের মতো ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন।

নস্ট্রাদামুস ছিলেন একজন ফরাসি ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, লেখক এবং ওষুধ প্রস্তুতকারক ও চিকিৎসা সামগ্রী বিক্রেতা। তিনি তার লিখিত ভবিষ্যদ্বাণীসমূহ প্রকাশ করে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন। তিনি অতি পরিচিত, তার ‘দ্য প্রফাসিস’ বইয়ের জন্য। যা ১৫৫৫ সালে প্রথম সংস্করণ করা হয়।

এই বই প্রকাশের পরে যা তার মৃত্যুর পরে খুব কমই ছাপানো হয়েছে, নস্ট্রাদামুস সংবাদপত্রের দৃষ্টি আকর্ষণ করে এবং বিশ্বের অনেক উল্লেখযোগ্য ঘটনার ভবিষ্যদ্বাণীর জন্য তাকে বিখ্যাত করে তোলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল