শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভারতে আবারও বাধার মুখে পাবজি

সব আয়োজন সম্পন্ন। অপেক্ষা আত্মপ্রকাশের। অধীর আগ্রহে ক্ষণ গুনছেন ব্যাটেলগ্রাউন্ডের ভক্তরা। এরই মধ্যে আবারও বাধার মুখে পড়তে যাচ্ছে জনপ্রিয় গেম পাবজি মোবাইল ইন্ডিয়া। পাবজি গেম ভারতে ছাড়পত্র না দেওয়ার দাবি তুলেছে দেশটির জাতীয় শিশু কমিশন। কমিশনের প্রধান প্রিয়াঙ্কা কানুনগো জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছে পাবজি। অনেকে প্রাণ হারিয়েছেন গেম খেলে। করোনা মহামারির সময়ে পাবজি গেমের আত্মপ্রকাশ মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। তবে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্যবিস্তারিত পড়ুন

চীনকে রুখতে ১২০ রণতরী!

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দিল্লি ও এর সহযোগীদের ১২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। শুক্রবার গ্লোবাল ডায়ালগ সিকিউরিটি ফোরামের এক আলোচনায় ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এ তথ্য দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, দীর্ঘদিন ধরেই এশিয়ায় বিস্তীর্ণ এলাকায় নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে চীন। আগে বিষয়টির প্রতি সেভাবে নজর না দিলেও এখন তাদের মোকাবিলা করার জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে ভারত ও তার সহযোগী দেশগুলো। ‘কনটেস্টিং দ্য ইন্দো স্পেসিফিক ফরবিস্তারিত পড়ুন

বিশ্বের শীতলতম স্কুল, মাইনাস ৫১ ডিগ্রিতেও শ্রেণিকক্ষে আসে শিক্ষার্থীরা!

সাইবেরিয়াকে বিশ্বের অন্যতম শীতল স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানেই রয়েছে বিশ্বের শীতলতম স্কুল। ক্লাসের তাপমাত্রা প্রায়ই থাকে মাইনাস ৫০ ডিগ্রির আশেপাশে। তবে আশ্চর্যজনক ব্যাপার হল এই শীতেও ছোট শিশুরা স্কুলে আসছে। তবে যখন তাপমাত্রা মাইনাস ৫২ ডিগ্রিরও নীচে চলে যায় তখন ১১ বছরের শিক্ষার্থী বা তারও কম বয়সীদের জন্য স্কুল বন্ধ থাকে। এই স্কুলটি ওমায়াকন শহরে অবস্থিত। শুধু স্কুল না, পোস্ট অফিস এবং ব্যাংকের মতো কিছু প্রাথমিক সুবিধাও রয়েছে এখানে।বিস্তারিত পড়ুন

১০ বছরে ৪৩০ কর্মীকে কোটিপতি বানালেন যে মালিক!

একসময় ব্রিটেনের একটি স্থানীয় রেস্টুরেন্টে প্লেট ধোয়ার কাজ করতেন ম্যাথু মোল্ডিং। থাকতেন এক চিলতে ঘরে। বাবা সামান্য ঠিকাদারের কাজ করতেন, মা ছিলেন গৃহিণী। চার ভাইবোন নিয়ে অভাবের সংসারে বেড়ে উঠেছেন তিনি। পড়াশোনা খুব একটা পছন্দ ছিল না তার। সেই ম্যাথুই আজ বিশ্বের বিজনেস টাইকুনদের মধ্যে একজন। ব্রিটেনের ম্যানচেস্টারের ‘দ্য হাট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা তিনি। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়েছিলেন। কিন্তু কলেজে ঘন ঘন অনুপস্থিতির জন্য বিতাড়িত করা হয় তাকে। তারপর একটা গাড়িরবিস্তারিত পড়ুন

অবশেষে প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সৌদির নিষেধাজ্ঞা

অবশেষে আগামী ৫ জানুয়ারির আগেই প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সৌদি আরবের আরোপিত নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আরোপিত নিষেধাজ্ঞাকে বরাবরই অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন বলে আসছিল কাতার। কিন্তু সন্ত্রাসবাদে মদদ এবং অর্থায়নের অভিযোগে অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি ছিল সৌদির। তবে এবার সৌদি আরবের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দোহা’র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে রিয়াদ। বিভিন্ন গণমাধ্যমবিস্তারিত পড়ুন

দেশে কর ফাঁকির পরিমাণ বছরে একলাখ কোটি টাকা

বাংলাদেশে ফাঁকি দেয়া করের পরিমাণ বছরে এক লাখ কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসেবে এই তথ্য উঠে আসলেও এনবিআর’র তদন্ত বলছে পরিমাণ সামান্যই। এছাড়াও বহুজাতিক কোম্পানিগুলো আমদানি পণ্যের দাম কম দেখিয়ে বিপুল রাজস্ব ফাঁকি দিচ্ছে। এসব বিষয়ে কর বিভাগের কাছে কোন পূর্ণাঙ্গ তথ্যই নেই। আর এজন্য কর্মকর্তাদের অদক্ষতা ও দুর্নীতির পাশাপাশি সেকেলে কর আদায় ব্যবস্থাকে দুষছেন বিশ্লেষকরা। ঢাকার রাস্তায় বিলাসবহুল গাড়ির দাপট এবং অত্যাধুনিক ভবন বলে দেয় টাকার পাহাড় গড়েছেনবিস্তারিত পড়ুন

হেফাজতের মহাসচিব আল্লামা কাসেমীর অবস্থা সংকটাপন্ন

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর শারীরিক অবস্থা সকটাপন্ন। শনিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় নূর হোছাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার রাত থেকে খারাপের দিকে গেছে। সকালে আরও বেশি সংকটাপন্ন হয়। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।বিস্তারিত পড়ুন

পাটকেলঘাটা ফুটবল টুর্নামেন্টে তালাকে হারিয়ে বৈকারী ফাইনালে

পাটকেলঘাটা মিনিস্টার শোরুম এর সৌজন্যে বালিয়াদহ একতা সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার একদিকে স্বাগতিক বৈকারী ভোমরা ফুটবল একাদশ। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সৈকত ফুটবল একাদশ তালা সৈকত ফুটবল ফুটবল একাদশ তালা ০ গলে হারে ও বৈকারী ভোমরা ফুটবল একাদশ ২টি গোল করে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করলো । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার মিনিস্টার গ্রুপ ও আনন্দ টিভিরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ধর্ষণের চেষ্টাকালে যুবকের লিঙ্গ কর্তন ও যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষণের চেষ্টাকালে যুবকের লিঙ্গ কর্তন করেছে গৃহবধু। পুলিশ ধর্ষন চেষ্টার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি গ্রামে। গ্রেপ্তারকৃত যুবকের নাম খায়রুল ইসলাম (১৮)। তিনি উপজেলার দুর্গাবাটি গ্রামের কামরুল ইসলামের ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খায়রুল ইসলাম স্থানীয় এক গৃহবধুকে নিয়মিত কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বৃহস্পতিবার গৃহকর্তা না থাকার সুযোগ নিয়ে রাতে খায়রুল ওই গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তারবিস্তারিত পড়ুন

১২ ডিসেম্বর: যবিপ্রবি ল্যাবে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১২ ডিসেম্বর শনিবার ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, মাগুরার ১১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের ও নড়াইলের ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভবিস্তারিত পড়ুন