বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

করোনার নতুন ধরন আরও বেশি প্রাণঘাতী হতে পারে

করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, করোনার নতুন ধরনটি আগের ধরনের চেয়ে আরও বেশি প্রাণঘাতী হতে পারে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। খবর বিবিসির। তবে এ বিষয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়া দেশজুড়ে ভ্যাকসিন কার্যক্রমও চলছে। যদিও ভ্যাকসিন কতটা কাজ করছে তা এখনই বলা যাচ্ছে না। করোনার পুরোনো এবং নতুন ধরনের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার গবেষণা করে নতুন নতুনবিস্তারিত পড়ুন

দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি করল মমতা

ভালো খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের জন্য। ভোটের মুখে এল সুখবর। কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধি করল রাজ্য। সমানহারে দৈনিক ১৭ টাকা করে মোট তিনটি ক্যাটিগরিতে মজুরি বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকার এই মর্মে নির্দেশিকা জারি করেছে। এরফলে এতে সারা রাজ্যে প্রায় ১০ হাজার কর্মচারী উপকৃত হবেন। রাজ্যের সেচদপ্তর, পূর্তদপ্তর, জল সম্পদ ও কারিগরি দপ্তর, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন দপ্তরে এই কর্মচারীরাবিস্তারিত পড়ুন

আজ আমার অত্যন্ত আনন্দের দিন : প্রধানমন্ত্রী

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজকে আমার অত‌্যন্ত আনন্দের দিন।’শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে এদিন দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকাঘর হস্তান্তর করেন তিনি। শেখ হাসিনা বলেন, আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। গৃহহীন পরিবারকে গৃহ দিতে পারছি, এটিবিস্তারিত পড়ুন

ইতিহাস সৃষ্টি করলেন শেখ হাসিনা

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন প্রায় ৭০ হাজার পরিবারকে পাকা ঘরসহ বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিই বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি।শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচি উদ্বোধন করেছেন। এ সময় লাইভে সংযুক্ত ছিল- খুলনার ডুমুরিয়া উপজেলা, চাপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন। পাশাপাশি, দেশের সব উপজেলাই অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায়বিস্তারিত পড়ুন

ভারতে করোনার টিকা নেওয়ার পর ৫৮০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

করোনার টিকা নেন এক স্বাস্থ্যকর্মী। ১৮ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় করোনার টিকা নেন এক স্বাস্থ্যকর্মী। ভারতে তিন দিনে ৩ লাখ ৮০ হাজার মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। এ ছাড়া টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির সরকার বলেছে, ওই দুজনের মৃত্যুর সঙ্গে করোনার টিকার কোনো যোগসূত্র নেই। ভারতে গত শনিবার থেকে করোনার টিকাবিস্তারিত পড়ুন

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ২১ লাখ

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে ২১ লাখ। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৪০৪ জনে। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫৩৬ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৪ লাখ ৬৭ হাজার ১৫৩ জন। শুক্রবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ৫১ লাখ ৯৬বিস্তারিত পড়ুন

সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা

রাজধানীসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। শীতের প্রকোপে গত সপ্তাহের তুলনায় রাজধানীর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে ১৫ ভাগ। আবহাওয়া অধিফতর জানিয়েছে, বৃষ্টি না হলে সামনের দিনগুলোতে শীতের মাত্রা কিছুটা কমবে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝারি থেকে ভারী কুয়াশা পড়তেবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ফেব্রুয়ারি মাস থেকে খুলতে পারে। এ জন্য আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনায় বলা হয়- স্কুল, কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানানো যাচ্ছে যে, এখন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আপনারা জানেন যে, কোভিড-১৯ অতিমারি চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

আজ পত্রদূতের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ২৩ জানুয়ারি দৈনিক পত্রদূতের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশসহ পৃথিবীর সব প্রান্তে আমাদের সব পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গত ২৬ বছরে অনেক দু:খ-বেদনা, হাসি-কান্না, মান-অভিমান, আনন্দ-সফলতার মধ্যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আজও আছেন। ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন-এ প্রত্যাশা চিরন্তন। বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষ একটা কঠিন বিশেষ সময় অতিবাহিত করছে। ভীতিকর করোনা অতিমারি এখনো চলছে। আসন্ন শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে এখন আলোচনা চলছে। এই করোনাকালেবিস্তারিত পড়ুন

যশোরে প্রায় ২ লক্ষ ইউএস ডলারসহ ৪ হুন্ডি ব্যবসায়ী আটক

যশোরে ১ লক্ষ নব্বই হাজার ইউএস ডলারসহ ৪ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে শহরের হামিদপুর এলকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মিঠু মন্ডল (২৭), শহিদুল ইসলাম (২৩), সোহেল রানা (৪০) ও রাকিবুল হাসান সাগর (২০)। তাদের বাড়ি যশোর ও বেনাপোলের বিভিন্ন এলাকায়। শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি চক্র বিপুল পরিমাণ ইউএসবিস্তারিত পড়ুন