জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মারা গেছেন অন্তত ১৪৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই ব্যক্তির নাম আব্দুল আহাদ (৫৫)। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামর মৃত শামছুদ্দীন গাজীর ছেলে। মেডিকেল কলেজ হাসপাতালবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে প্রীতি ক্রিকেট ম্যাচে তলুইগাছাকে হারিয়ে স্বাগতিকরা জয়লাভ করেছে। রবিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে তলুইগাছা ক্রীকেট একাদশ বনাম স্বাগতিক কেঁড়াগাছি ক্রিকেট একাদশ পরস্পরের মোকাবেলা করে। টসে জিতে কেঁড়াগাছি ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে নির্ধারিত দশ ওভারে ১০৪ রান সংগ্রহ করে। জবাবে তলুইগাছা ক্রিকেট একাদশ ১০৫রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। ফলে তারা ২৫ রানে স্বাগতিকদের কাছে পরাজিত হয়।বিস্তারিত পড়ুন
মনিরামপুরের নেংগুড়াহাটে ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

“মাদককে না বলি, সুস্থ্য জীবন গড়ি” এই শ্লোগিনকে সামনে রেখে রাজগঞ্জের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ মাঠে ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রোববার দিনব্যাপী মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি সংসদের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি সংসদের আহবায়ক আব্দুস সালাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন-বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রোটার্যাক্ট ক্লাব অব রয়েল ফ্রী চক্ষু শিবির

রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র সার্বিক সহযোগিতায় এবং রোটারিয়ান নাছিম ফারুক খান মিঠুর ব্যবস্থপনায় গরীর অসহায় ও দরিদ্রদের বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এসময় দক্ষ চক্ষু চিকিৎসক দিয়ে ৪৪৫ জন্য রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ১৭ জানুয়ারীতে ৬০জন, ১৫ ফেব্রুয়ারীতে ৮০ জন এবং ২১ ফেব্রুয়ারীতে ৬০জন মোট ২০০ জন রোগীকে খুলনা শিরোনামতেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

সাতক্ষীরার কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ১৭ জানুয়ারি রবিবার যোগদান করলেন খন্দকার রবিউল ইসলাম। তিনি সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর কাছে যোগদান করেন। ইতোপুর্বে তিনি বাগেরহাট জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িতরত্ব ছিলেন। তিনি রবিবার দুপুরে নলতা রওজা শরীফ খান বাহাদুর আহসানুল্লাহর মাজার জিয়ারত করে কালিগঞ্জ উপজেলায় যোগদান করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সম্পত্তি উদ্ধার ও মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক জালিয়াতির মাধ্যমে দীর্ঘ ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে অগ্নিসংযোগ ও মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের মৃত. শেখ মতলেব আলীর ছেলে শেখ রমজান আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার কামদেবপুর মৌজায় জে এল-৩৪, মূল এস এ রেকর্ডীয় মূল মালিকের ওয়ারেশদের কাছ থেকে এস এ ৩৪৫ খতিয়ানে ১০ কোবলাবিস্তারিত পড়ুন
আমাদের নেতারা বড় নেতাদের তেল মারে: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফকে উদ্দেশ্য করে বলেছেন, ‘হানিফ সাহেব আপনি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নির্বাচন থেকে শিক্ষা নেন।’ তিনি বলেন, ‘আমি ভয়কে জয় করেছি আমাদের নেতা ওবায়দুল কাদেরের সহযোগিতায়। আমার বিজয়টা আমার কাজের ফসল। অপরাজনীতির বিরুদ্ধে আমি জাতীয় নেতাদেরকে জানিয়েছি, অপেক্ষা করছি দেখি, উনারা কী করেন। না হয় পরে আমি সব প্রকাশ করবো।’ রোববার (১৭ জানুয়ারি) সকালে বসুরহাট পৌরসভায় সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন
জয় পেলেও বিদ্রোহীপ্রার্থীরা গুরুত্বপূর্ণ পদ পাবে না: কাদের

নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতিই বিএনপিকে ভোটের রাজনীতি থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (বিএনপি) জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে নিয়েছে; যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে তুলছে। রোববার (১৭ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, পৌরসভা নির্বাচনেবিস্তারিত পড়ুন
কেশবপুরে হামজা ব্রিকস বন্ধে ৫ শতাধিক শ্রমিকের মানবেতর জীবন-যাপন

যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি মৌজার হামজা ব্রিকস বন্ধ হয়ে যাওয়ায় ৫ শতাধিক শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে। অবিলম্বে হামজা ব্রিকস চালুর জন্য প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন ভুক্তভোগি শ্রমিকরা। এলাকাবাসি সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আগারহাটির এলাকায় হরিনদীর পাশ ঘেষে উন্নতমানের ইট প্রস্তুত করার জন্য ৪০/৪৫ বিঘা জমি নিয়ে নির্জন এলাকায় নির্মিত হয় হামজা ব্রিকস। যেখানে ৫শতাধিক শ্রমজীবি মানুষ শ্রমিক হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। ইট ভাটাটির মালিক খুলনার খালিসপুরের হুমায়ুনবিস্তারিত পড়ুন
‘উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার। রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান। মহামারি করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। রবিবার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এর আসর। এবার ২৬টি শাখায় শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকেবিস্তারিত পড়ুন

