শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের নেংগুড়াহাটে ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

“মাদককে না বলি, সুস্থ্য জীবন গড়ি” এই শ্লোগিনকে সামনে রেখে রাজগঞ্জের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ মাঠে ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রোববার দিনব্যাপী মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি সংসদের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

ক্রিকেট টুর্নামেন্টে মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি সংসদের আহবায়ক আব্দুস সালাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন- নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সভাপতি প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম খান।

এর আগে সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল মজিদ, মাস্টার মোঃ সামছুল হক, অরুন সরকার, উপজেলা যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, মেম্বার মফিজুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমেদ প্রমুখ।

খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের বিজয়ী শাহাপুর স্প্রোটিং ক্লাবের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়