বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অত্র কলেজের সভাপতি যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে নবগঠিত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভা শেষে সভাপতি মোঃ তমিজুল ইসলাম খান ও কমিটির সকল সদস্যবৃন্দ কলেজের ক্যাম্পাস, কলেজের উন্নয়নমূলক কার্যক্রম, হাসপাতাল, কলেজ সংলগ্ন দোকান ঘর পরিদর্শনসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এসময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়রে মনোনয়নপত্র জমা দিলেন মিঠু

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। শনিবার (১৬ জানুয়ারি) বিকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে প্রস্তাবক, সমর্থক ও কর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা পৌর নির্বাচনে স্বতন্ত্র পৌর মেয়র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তার মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো.বিস্তারিত পড়ুন

রয়েছে এনআইডি

জীবিত থেকেও বাবাকে ভোট দিতে পারলেন না ‘মৃত’ মানিক!

ঢাকা থেকে বাবাকে ভোট দিতে এসেছিলেন নাটোরের নলডাঙ্গা পৌরসভার বাসিন্দা মানিক ইসলাম। কিন্তু ভোট দেওয়া হলো না। স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় তার নাম ‘মৃত’ দেখানোয় কেন্দ্রে গিয়ে ভোট না দিয়ে ফিরতে হয়েছে তাকে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক ইসলাম নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বাবলু সরদারের ছেলে। মানিক ইসলাম অভিযোগ করেন, বাবাকে ভোট দেওয়ার জন্যবিস্তারিত পড়ুন

পৌরসভা নির্বাচন

ভোটারদের জন্য রান্না করাচ্ছেন প্রার্থী, খাবার নিয়ে গেলো প্রশাসন!

একপাশে বড় বড় ডেকচিতে চলছে পোলাও রান্না। অন্যপাশে চলছে ভোটগ্রহণ। ভোটারদের কাছে টানতে রান্নার এ বিশাল আয়োজন। তবে শেষমেষ সে আয়োজনে জল ঢেলে দিয়েছে প্রশাসন। এ ঘটনা কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার। জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মহাসমারোহে সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ। সেখান থেকে প্যাকেটজাতবিস্তারিত পড়ুন

দফায় দফায় দাম বেড়েই চলেছে ভোজ্য তেলের

দফায় দফায় দাম বেড়েই চলেছে ভোজ্য তেল সয়াবিন ও পাম অয়েলের দামে। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ভোজ্য তেলের দামে এখন নাকানি-চুবানি খাচ্ছেন নিম্নআয়ের মানুষ। তেলের দাম নিয়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসে অন্তত তিনদফায় বোতল ও খোলা উভয় ধরনের সয়াবিন তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পাম অয়েলের দামও। তবে বোতলের তেলের তুলনায় খোলা তেলের দামবিস্তারিত পড়ুন

কেউ ভূমিহীন-গৃহহীন থাকলে জানান: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের জন্য এত ত্যাগ করেছেন, তাদের সবাইকে তার জন্ম শতবার্ষিকীতে ঘর করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন, গৃহহীন, নিঃস্ব মানুষদের মধ্যে এখনও কারা তালিকায় আসেননি, সেটি জানাতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা। ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৪৯ বছর পূর্তিতে রোববার রাজধানীতে আওয়ামী লীগের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই আলোচনায় শেখ হাসিনা যুক্ত হন তার বাসভবন গণভবনবিস্তারিত পড়ুন

কেশবপুরে শিক্ষক কর্মচারী ইউনিয়নের ১৩তম বার্ষিক সাধারণ সভা

যশোরের কেশবপুর সরকারী প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান প্রভাষক স ম কামরুজ্জামানের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান কাকলী রানী দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালব ‘গ’ অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কালব যশোর জেলার সভাপতি আমিনুর রহমান ও যশোর জেলাবিস্তারিত পড়ুন

কেশবপুরে শিক্ষার্থীদের মাঝ বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

যশোরের কেশবপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই, পেন্সিল ও মাস্ক বিতরণ করা হয়। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থবিধি মেনে শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা হরিতলা মন্দিরে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যবই বিতরণ করেন প্রতিষ্ঠানের সভাপতি অনিল কুমার দাস। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক শংকর কুমার দাস ও পরিচালনা কমিটির সদস্য এবং শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগের সহ.সভাপতিকে ফুলের শুভেচ্ছা

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ জেলা আওয়ামীলীগের নব-গঠিত সহ-সভাপতি পদ পাওয়ায় কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধা ৭টায় দৈনিক কালের চিত্র পত্রিকার কার্যালয়ে জেলা আওয়ামীলীগের নব-গঠিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে ফুলের শুভেচ্ছা প্রদান করেছেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি আবু রায়হান রাজু,বিস্তারিত পড়ুন

পৃথিবীর সবচেয়ে ছোট সিরিয়াল কিলার

যে বয়সে মানুষ বাবা-মায়ের হাত ধরে পথ চলতে শেখে; সে বয়সেই কি-না এক শিশু খুনী হিসেবে অভিযুক্ত। অমরজিৎ সাদার বয়স মাত্র ৮ বছর। অথচ এ বয়সেই সে ৩ জনকে খুন করেছে। এসব খুন করে সে দুঃখিত হয়নি; বরং খুশিতে আত্মহারা। নিজের বোনসহ আরও ২ জনকে খুন করেছে শিশুটি। ‘বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার’ হিসেবে আখ্যা পেয়েছে অমরজিৎ। ভারতের বিহারের মুশাহার গ্রামের বাসিন্দা সে। ২০০৬ সালে অমরজিৎ প্রথম তার ৬ বছরের চাচাতো বোনকেবিস্তারিত পড়ুন