শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা পৌর নির্বাচন :৩য় দিনে মনোনয়ন দাখিল মেয়রসহ ১২ প্রার্থীর

আগামী ১৪-ই ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাতক্ষীরা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর। মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে মেয়র মনোনয়নবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর নির্বাচন: ১, ২ ও ৩ নং ওয়ার্ডে জয়ের আশায় ৪জন মহিলা কাউন্সিলর প্রার্থী

আগামি ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভার ৩য় নির্বাচন। এই নির্বাচনে প্রচার-প্রচারণায় মেয়র ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। গণসংযোগ আর দোড় ঝাপে বসে নেই ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪জন প্রার্থী। জানা গেছে, কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা (পশ্চিম) নিয়ে ১নং ওয়ার্ড, তুলশীডাঙ্গা (পূর্ব) ও বাজার এলাকা নিয়ে ২নং ওয়ার্ড ও গদখালী ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন চার জন প্রার্থী। তারা হলেন- দুইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৎস্যজীবি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী মৎস্যজীবি দল সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড় ১১টায় শহরের সঙ্গিতা মোড় এলাকায় এ মতবিনিময় সভায় জেলা মৎস্যজীবি দলের আহবায়ক আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম আহমেদ ভূইয়া। বিশষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিচারপতি (অব.) মো. ফয়সাল মাহমুদ ফয়েজি, শেখ মো. শামিম, খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মামুনুল হকবিস্তারিত পড়ুন

আবারও মেয়র নির্বাচিত কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা। এই বিজয়ে তাঁর বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় আবদুল কাদের মির্জা রুপালী চত্বরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিজয় জনতার, এ জয় শেখ হাসিনার জয়। আওয়ামী লীগের উন্নয়নের জয়, এবং ওবায়দুল কাদেরের জয়। এর আগে ওবায়দুল কাদের বলেছেন, দেশেরবিস্তারিত পড়ুন

ঝিকরগাছার কুুুমরীর বেতনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

যশোরের ঝিকরগাছার শংকরপুরের কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বেতনা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। এতে বেতনা নদীর পাশে অবস্থিত ঘরবাড়ী হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিন গিয়ে দেখা গেছে, ঝিকরগাছা কুমরী গ্রামের রফিকের ছেলে জাহাঙ্গীর কবির নিজের নব নির্মিত ভবনের নিচে ভরাট করার জন্য বেতনা নদীতেবিস্তারিত পড়ুন

তালায় নির্মাণ শ্রমিকের করুন মৃত্যু

সাতক্ষীরার তালায় নির্মাণাধীন ভবনের সেন্টারিং এর তক্তা ছাঁড়ানোর সয়ম ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আনছার আলীর পুত্র সালাম মোড়ল (৪৫)। ঘটনার বিবরণে স্থানীয়রা জানিয়েছেন, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের বিষ্টুপদ এর বাড়িতে শনিবার সকাল ৯ টার দিকে ছাদের সেন্টারিং এর তক্তা ছাঁড়াতে গিয়ে নিচে পড়ে যায়। এ সময় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীনবিস্তারিত পড়ুন

মিনিস্টার গ্রুপে ডিএম পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার হাসান

মিনিস্টার গ্রুপে ডিএম পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার হাসানুর রহমান হাসান। মিনিস্টার হেডকোয়ার্টার গুলশান-২ অফিসে ব্রান্ড ম্যানেজার গোলাম কিবরিয়া এর পরিচালনায় শনিবার দিনব্যাপী ব্যবসা উন্নয়ন নীতিমালা-২০২১ অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই ডাইরেক্টর এম এ রাজ্জাক খান (রাজ), মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস দিলরুবা তনু, নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহ আলম ও অন্যান্য পরিচালক, সারাদেশ থেকে আগত কর্মকর্তাদের নিয়ে ভালো পারফর্মেন্সকৃত ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে পদোন্নতি প্রদান করেন। উল্লেখ্য, হাসানুরবিস্তারিত পড়ুন

শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছেন, সবার সহযোগিতায় ৬০ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচনে সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। শনিবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব। তিনি বলেন, সকাল থেকেই ভোটাররা লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। এই নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়েছে বলে আশা করছি। তবে সম্পূর্ণ ফল আসার পর সঠিক জানা যাবে। তিনি আরও বলেন, দ্বিতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপি পৌষ মেলার সমাপনী

বাউল সঙ্গীত, আলোচনা সভা ও ধর্মীয় যাত্রার মধ্যে দিয়ে শনিবার সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা শ্মশান কালী মন্দিরে তিন দিনব্যাপি পৌষ মেলার সমাপ্তি হয়েছে। শনিবার বিকালে বাউল সঙ্গীত পরিবেশন করেন পূর্ণ চন্দ্র সরকার। এরপর জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে দেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, পৌষ মেলা উদযাপন কমিটির আহবায়ক সুবীরবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে দুই প্রার্থীর ৩ গুণের বেশি ভোট পেয়ে কাদের মির্জা বিজয়ী

আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বিএনপি ও জামায়াত সমর্থিত দুই প্রার্থীর মোট ভোটের ৩ গুণেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচনে আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী (ধানের শীষ) কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) মোশারফ হোসেন পেয়েছেন ১বিস্তারিত পড়ুন