জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বুলবুলের লিফলেট বিতরণ

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল থেকে বিভিন্ন বাড়িতে বাড়িতে ও পৌর সদরে পথচারীসহ দোকানে দোকানে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও কূশল বিনিময় করা হয়। এ সকল প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন আ’লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদ প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, যুবলীগ নেতা শেখবিস্তারিত পড়ুন
যশোরে আ.লীগ নেতা গ্রেফতারে সড়ক অবরোধ কেশবপুরে

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুকে গ্রেফতারের অভিযোগে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেশবপুরে সড়ক অবরোধ করা হয়েছে। শহরের ত্রিমোহিনী মোড়ে সকাল ৮টা থেকে সড়ক অবরোধ শুরু হয় শেষ হয় সকাল সাড়ে ১০টায়। সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছ ও ভোগান্তিতে পড়ে হাজারও মানুষ। সড়ক অবরোধের নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কাশেমপুর এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সদরের কাশেমপুর কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে কাশেমপুর কাসিমুল উলুম মাদ্রাসা প্রঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন,“সাতক্ষীরা জেলা পরিষদ জেলার উন্নয়ন ও আত্মমানবতার সেবায় কাজ করে চলেছে। প্রতিবছর জেলার অসহায়, দরিদ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্নবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরায় আরো একজনের মৃত্যু

করোনা উপসর্গে বা সন্দেহে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন শশাঙ্ক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারী) রাত ৩টার দিকে তিনি মারা যান। শশাঙ্ক সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকার মৃত সিদ্ধেশ্বর ভট্টাচার্যের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শশাঙ্ক গত ১১জানুয়ারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন ১২জানুয়ারী রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআরবিস্তারিত পড়ুন
পাটগ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ভোর ৪টার দিকে রেজোয়ান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এর আগে, সোমবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। গ্রেফতার রেজোয়ান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার রাধানাথ গ্রামের নুর হোসেনের ছেলে। মামলা সূত্রেবিস্তারিত পড়ুন
যবিপ্রবিতে ইনস্টিটিউশনাল রিপোসিটরি প্ল্যাটফর্মের উদ্বোধন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের সকল সাময়িকী, প্রকাশনা, অভিসন্দর্ভসহ যাবতীয় গবেষণাপত্র অনলাইনে সংরক্ষণের জন্য ‘জাস্ট ইনস্টিটিউশনাল রিপোসিটরি’নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। এটির ফলে বিশ্বের যেকোনো জায়গা থেকে যবিপ্রবির সকল গবেষণা কার্যক্রম দেখা, ব্যবহার ও উদ্ধৃত করার পথ সুগম হলো। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। যবিপ্রবির আইসিটি সেলের সহায়তায় যবিপ্রবি রিপোসিটরি সংক্রান্ত কমিটি এ সকলবিস্তারিত পড়ুন
মেয়র তাপসের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম অভিযান চালিয়ে রংপুর ও গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে। তারা হলেন- মো. জাকারিয়া ও মো. একরামুল হক। এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্ট ফোন ও সিম জব্দ করা হয়। জানা যায়, গত পহেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী পালিত

“বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমম্বয় ও শান্তি” এই অমরবাণীকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে যুবনায়ক স্বামী বিবেকানন্দ’র ১৫৮ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচকরা বলেছেন বিবেকানন্দ’র আদর্শে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তার পথ আলোকিত পথ হিসাবে আমাদের পাথয় হয়ে থাকবে। তিনি ধর্মে কোনো বিভেদ দেখননি। তিনি মানুষ মানুষে ভেদাভেদ দেখেননি। যুগাচার্য স্বামী বিবেকানন্দ মানুষের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে কারেন্টর শর্ট সার্কিটের আগুন থেকে বসত ঘর পুড়ে ছাঁই!

বৈদ্যুতিক শট সার্কিটের ফলে এক ভ্যান চালকের বসত বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার রাতে ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে। সন্যাসীর চক গ্রামের ভ্যান চালক কামাল হোসেন জানান, তক্তার বেড়া ও গোলপাতার বসত ঘরে তিনি বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তিনি দু’ সন্তানকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে তিনি বাইরে থেকে আগুন আগুন চিৎকারে জেগে ওঠেন। দু’ সন্তানকে নিয়ে কোন রকমবিস্তারিত পড়ুন
রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ

রেলওয়ে উন্নয়নমূলক প্রকল্পের নামে দীর্ঘসূত্রতা ও দুর্নীতি বন্ধ এবং নিয়োগবিধি ১৯৮৫ রুল সংশোধনী ২০২০ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রেলওয়ে শ্রমিক লীগ। আজ দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে এই সমাবেশে রেলওয়ে শ্রমিক লীগ ঢাকা মহানগর মেকানিক্যাল শাখার সভাপতি মনিরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি হুমায়ুন কবির, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ, রেলওয়ে শ্রমিক লীগবিস্তারিত পড়ুন

