জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভ্যাকসিন বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান টিআইবির

করোনার ভ্যাকসিন ক্রয় পদ্ধতি, প্রাপ্তি ও অগ্রাধিকার অনুযায়ী বিতরণ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় টিআইবি। বিবৃতিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ অতিমারি থেকে সুরক্ষা পেতে কার্যকর ভ্যাকসিনের সংখ্যা এখন পর্যন্ত খুবই কম হওয়ায় এবং এর উৎপাদন ও সরবরাহ সীমাবদ্ধতা থাকায়, এর প্রাপ্তি নিয়ে শুরু থেকেই বিশ্বজুড়ে এক ধরনের প্রতিযোগিতা লক্ষণীয় ছিল। এমন বাস্তবতার মাঝেও সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকারবিস্তারিত পড়ুন
চিড়িয়াখানায় এবার করোনার হানা, আক্রান্ত দুই গরিলা

করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কোভিডে এবার আক্রান্ত হল আমেরিকার এক চিড়িয়াখানার গরিলারা। সোমবার দুই গরিলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সারা বিশ্বে ছড়ানোর পর করোনায় এই প্রথম কোনও প্রাইমেট আক্রান্ত হল। গত সপ্তাহেই সান দিয়েগো চিড়িয়াখানার দুই গরিলার কাশি হচ্ছিল। শুক্রবার হওয়া প্রাথমিক পরীক্ষায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছিল। তার পর আমেরিকারবিস্তারিত পড়ুন
ভ্যাকসিন বিষয়ক অ্যাপ তৈরিতে খরচ হচ্ছে না এক টাকাও : পলক

করোনা টিকাগ্রহীতাদের জন্য ডাটাবেজ তৈরিতে যে অ্যাপ তৈরি করা হচ্ছে তার জন্য কোনও টাকাই খরচ হবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, টাকা খরচের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওই অ্যাপ তৈরি করতে কোনও টাকাই খরচ হবে না। সোমবার (১১ জানুয়ারি) দেশের একটি গণমাধ্যমে ‘৯০ কোটি টাকা ব্যয়ে তৈরি অ্যাপের মাধ্যমে টিকাগ্রহীতাদের নিবন্ধন করা হবে’ শীর্ষক খবর প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে।বিস্তারিত পড়ুন
কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না: ওবায়দুল কাদের

কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন। এ সময় তিনি আরও বলেন, মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে।বিস্তারিত পড়ুন
‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিল : বায়োপিক শিল্পীদের তথ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং ঐতিহাসিক দলিল হয়ে থাকবে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক এসময় উপস্থিত ছিলেন। ড. হাছান এসময়বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য, নিরাপত্তায় পুলিশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ও নির্মাণাধীন ম্যুরাল-ভাস্কর্যের নিরাপত্তার জন্য সারাদেশে সজাগ দৃষ্টিতে পুলিশ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারীর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও সিসিটিভি’র মাধ্যমে বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (কনফিডেন্সিয়াল) মো. হায়দার আলী খানের স্বাক্ষরে পাঠানো প্রতিবেদনটি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেলবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশ স্বনির্ভর ও উন্নত হয়ে উঠছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জনগণের ভোটে আওয়ামী লীগ দীর্ঘকাল দেশ পরিচালনার সুযোগ পাওয়াতেই বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ, স্বনির্ভর এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার সুযোগের প্রেক্ষিতে একটা বিষয় সুস্পষ্ট হয়েছে যে, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে; যেটি অতীতে ছিলনা এবং বাংলাদেশ নাম বললেই ঝড়, বন্যা আর দারিদ্রের দেশ বলে বিশে^ অনেকে মনে করতো।’ তিনি বলেন, ‘বিশ্বে এই বাংলাদেশবিস্তারিত পড়ুন
নির্দোষ আরমানকে ২০ লক্ষ টাকা দিতে হাইকোর্টের রায় স্থগিত

অপরাধী না হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত হিসেবে প্রায় পাঁচ বছর ধরে কারাগারে থাকা বেনারসি কারিগর মো. আরমানকে গত ৩১ ডিসেম্বর এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ২০ লাখ টাকা ক্ষতিপূরণসহ অবিলম্বে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে তাকে ২০ লাখ টাকা দিতে পুলিশের আইজিপিকে নির্দেশ দেন আদালত। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. নূরুজ্জামান ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আজকের এই আদেশেরবিস্তারিত পড়ুন
দুর্বল নেটওয়ার্ক নিয়ে হাইকোর্টে রিট

মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান করে মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতেব কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এই রিট দায়ের করেন। এতে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোর প্রধান নির্বাহীকেবিস্তারিত পড়ুন
ফকিরহাটে ‘দি হাংঙ্গার প্রজেক্ট’ এর সভা অনুষ্ঠিত

ফকিরহাটে ‘দি হাংঙ্গার প্রজেক্ট’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় মুলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। দি হাংঙ্গার প্রজেক্ট এর ব্রেভ প্রকল্পের আওতায় সহিংস চরমপন্থা রুখতে সহনশীলতা বৃদ্ধিকরন সভায় উপস্থিত ছিলেন মুলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার,দি হাংঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, উপজেলা সমন্বয়কারী জামিলা আকতার ও ইউনিয়ন সমন্বয়কারী রওশন আরা।সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব ফাতেমা-তুজ-জোহরা,মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখবিস্তারিত পড়ুন

