শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিড়িয়াখানায় এবার করোনার হানা, আক্রান্ত দুই গরিলা

করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কোভিডে এবার আক্রান্ত হল আমেরিকার এক চিড়িয়াখানার গরিলারা।

সোমবার দুই গরিলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সারা বিশ্বে ছড়ানোর পর করোনায় এই প্রথম কোনও প্রাইমেট আক্রান্ত হল।

গত সপ্তাহেই সান দিয়েগো চিড়িয়াখানার দুই গরিলার কাশি হচ্ছিল। শুক্রবার হওয়া প্রাথমিক পরীক্ষায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছিল।

তার পর আমেরিকার ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার্‌স ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরি সোমবার ওই দুই গরিলার করোনা আক্রান্ত হওয়া নিশ্চিত করে। আরও এক গরিলারও কাশি শুরু হয়েছে। গরিলারা যেহেতু পরিবারের মতো একত্রে বাস করে। তাই চিড়িয়াখানার বাকিদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

যদিও কাশি ছাড়া আক্রান্ত গরিলাদের শারিরীক অবস্থা ভালই রয়েছে। বাকিদের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাথমিক ধারণা, লক্ষণহীন করোনা আক্রান্ত চিড়িয়াখানা কর্মীর থেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে গরিলারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে,আক্রান্ত গরিলাদের কোয়রেন্টাইনে রাখা হয়েছে। আমরা আশা করছি তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবে।

উল্লেখ্য, আমেরিকায় মাত্রাছাড়া সংক্রমণ বৃদ্ধির জন্য ২০২০ সালের ডিসেম্বরের শুরু থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যালিফোর্নিয়ার এই চিড়িয়াখানা।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত