সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেবহাটার সখিপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাহমুদপুর

দেবহাটার সখিপুর বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে গোপালগন্জ ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সাতক্ষীরার মাহমুদপুর ফুটবল একাদশ। শনিবার (৯জানুয়ারী)বিকালে সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ ফুটবল মাঠে সখিপুর উদয়ন সংঘ ও সখিপুর মিতালী সংঘ আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ২৯মিনিটে মাহমুদপুর ফুটবল একাদশের ৮নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় ভিক্টর গোল করে নিজেদের জয় নিশ্চিত করে। ম্যানঅবদ্যাম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৮নম্বর জার্সিধারী খেলোয়াড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুগিখালীতে আ’লীগের উদ্যোগে আলোচনা সভা

কলারোয়ায় যুগিখালী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯(জানুয়ারী) বিকেল ৫ টার দিকে যুগিখালী বাজারস্থ আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১২ নং যুগিখালী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ডা: আ: ওহাব, যুগ্ম সম্পাদক বাবলু হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি রফিকুলবিস্তারিত পড়ুন

অ্যাপসে নিবন্ধন করে ভ্যাকসিন নিতে হবে : সেব্রিনা ফ্লোরা

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইনে তালিকা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শনিবার (৯ জানুয়ারি) বিএমএ ভবনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কভিড-১৯ টিকা ব্যবস্থাপনা ক্লোন প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মীরজাদী অনলাইনের মাধ্যমে এ সভায় যুক্ত ছিলেন। সেব্রিনা ফ্লোরা বলেছেন, অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। এ অ্যাপস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। অ্যাপসটির মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময়বিস্তারিত পড়ুন

যেভাবে পাবেন এইচএসসি’র ফল

২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। তবে ফল প্রকাশের দিনক্ষণ এখন চূড়ান্ত না হলেও জানা গেছে, ফলাফল জানা যাবে ঘরে বসেই। এর জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে ফল প্রত্যাশীদের। বৃহস্পতিবার টেলিটক বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নামবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, এজাজ আহম্মেদ স্বপন

আসন্ন পৌর নির্বাচনে সাতক্ষীরা পৌর সভার মেয়র পদে আলোচনায় সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সম্পাদক মন্ডলীর সদস্য মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত যুব নেতা শেখ এজাজ আহম্মেদ স্বপন। তিনি নিজে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষনা না দিলেও সাবেক এই ছাত্রলীগ নেতার ভক্ত, কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রার্থীতার কথা ঘোষনা দিচ্ছেন। এব্যাপারে সাবেক ছাত্রনেতা শেখ এজাজ আহম্মেদ স্বপন জানান, আমি মানুষের জন্য কাজ করে চলেছিবিস্তারিত পড়ুন

সরদার মুজিব সাতক্ষীরা জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৮ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হয়েছেন সরদার মুজিব। কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে সরদার মুজিব। তিনি বর্তমানে বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এর আগে তিনি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়কবিস্তারিত পড়ুন

তবে কী ঘর ভাঙছে নুসরাতের!

ব্যক্তিগত জীবন বা রাজনীতি, বারবারই চর্চায় এসেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। মুসলিম হয়ে ভিন্ন ধর্মের অনুষ্ঠানে উপস্থিত থাকায় কটাক্ষ এমনকি হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে। তবু কোন কিছুর পরোয়া না করে সামনের দিকে এগিয়ে চলেছেন। এরই মধ্যে স্বামী নিখিল জৈন’এর সাথে তার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নুসরাত-নিখিল’এর মধ্যে বনিবনা হচ্ছে না। শিগগিরই নাকি তাদের বিয়ে ভাঙতে পারে। কারণ গতবছর পূজার আগেইবিস্তারিত পড়ুন

বিবিসি বাংলা'র প্রতিবেদন

দুই প্রেমিকাকে একই সঙ্গে বিয়ে করলেন যুবক!

বিয়ের আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখা, আবার তা লুকিয়ে রেখে নারীদের সঙ্গে প্রতারণা করেছেন কোন পুরুষ-এমন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের দুজনকে একই সঙ্গে বিয়ে করেছেন কোন যুবক-এ রকম কি শুনেছেন? ভারতের ছত্তিশগড় রাজ্যে কয়েক দিন আগে এ রকমই এক ঘটনা এখন সামনে এসেছে। মাওবাদী প্রভাবিত বস্তার এলাকার চন্দু মুরিয়া তার দুই প্রেমিকা সুন্দরী কাশ্যপ এবং হাসিনা বাঘেল-দুজনকে একই দিনে, একই মন্ডপে বিয়েবিস্তারিত পড়ুন

জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না ট্রাম্প

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় এতথ্য নিশ্চিত করেছেন তিনি। রীতি অনুযায়ী এই অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প টুইটে লিখেছেন, যারা জানতে চেয়েছেন, তাদের সবাইকে বলছি, আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাব না। এর আগে, মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নিজের সমর্থকদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মামলা করে সংসার ও সন্তানের স্বীকৃতি পেলেন নারী

আদালতে মামলা করায় ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে স্বীকৃতি এবং ভুক্তভোগী নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিলেন রবিউল ইসলাম ওরফে নয়ন নামের এক ব্যক্তি। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে বৃহস্পতিবার তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর আসামি নয়ন জামিন পেয়ে স্ত্রী ও পুত্র সন্তান আব্দুল্লাকে নিয়ে নিজ বাড়িতে ফিরেছেন। রাষ্ট্র পক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টিবিস্তারিত পড়ুন