শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, এজাজ আহম্মেদ স্বপন

আসন্ন পৌর নির্বাচনে সাতক্ষীরা পৌর সভার মেয়র পদে আলোচনায় সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সম্পাদক মন্ডলীর সদস্য মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত যুব নেতা শেখ এজাজ আহম্মেদ স্বপন।

তিনি নিজে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষনা না দিলেও সাবেক এই ছাত্রলীগ নেতার ভক্ত, কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রার্থীতার কথা ঘোষনা দিচ্ছেন।

এব্যাপারে সাবেক ছাত্রনেতা শেখ এজাজ আহম্মেদ স্বপন জানান, আমি মানুষের জন্য কাজ করে চলেছি দীর্ঘ দিন ধরে। জনসেবা করা আমার নেশায় পরিনত হয়েছে। জনগন যদি চাই তাহলে আমি পৌর নির্বাচনে প্রার্থী হবো। সর্বস্থরের মানুষ আমাকে চেনে জানে, জনগণ যদি চাই আমি তাদের চাওয়াকে প্রাধান্য দেব। দলীয় মনোনয়নের ব্যাপারেও তিনি আশাবাদী।

প্রসঙ্গতঃ মানবিকতার এক অনন্য দৃৃষ্টান্ত স্থাপন করেছেন এজাজ আহমেদ স্বপন। এই করোনাকালে দরিদ্র মানুষকে সহযোগিতা করতে হাজার হাজার দরিদ্র মানুষকে প্রতিদিন বিনামূলে সবজি বিতরণ করছেন তার প্রতিষ্ঠান সেঞ্চুরি একাডেমির মাধ্যমে। শহরের শহীদ নাজমুল সরণির সরকারি গার্লস হাই স্কুলের সামনে বিতরণ করা হয় নানা রকমের সবজি। গরিব মানুষ প্রয়োজন মতো কয়েক প্রকার সবজি সেখান থেকে নিয়ে যান প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত। অপরদিকে তিনি ২০০০ সালের বন্যায় রুটি বিতরণ কর্মসূচি চালু রেখেছিলেন দীর্ঘ দিন যাবত। অন্যদিকে সুপার সাইক্লোন আম্ফান এর পরে ও প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে লক্ষাধিক গাছ বিতরন করেছে সাবেক ছাত্রনেতা সমন্বয় পরিষদ সাতক্ষীরা জেলার  সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বপন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত