সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

গাজীপুরে ৯৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

গাজীপুরে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা, প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার হাজীরপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতার মো. এরশাদ মোল্লা (৩৭) কিশোরগঞ্জের হোসেনপুর থানার বাসুরচর এলাকার জমসেদ মোল্লার ছেলে, মোহাম্মদ ফারুক (৩১) ফেনী সদরের এলিন ম্যানশন পেট্রল বাংলা ও পূর্ব উকিলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে, মো. শরিফুল ইসলাম ওরফে সুমন (৪০) শরীয়তপুরের ডামুড্ডাবিস্তারিত পড়ুন

বিছানায় স্ত্রীর লাশ, স্বামী ঝুলছে রশিতে

ফরিদপুরে সদর উপজেলায় নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর মরদেহ বিছানায় লেপে মোড়ানো এবং স্বামীর মরদেহ রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চরকৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– ওই গ্রামের লামিয়া মিম (২০) ও তার স্বামী কুষ্টিয়া সদর উপজেলার হাট্টা হরিপুর গ্রামের বিপ্লব মিয়া (২৫)। বিপ্লব ওই গ্রামের ইটভাটায় কাজ করতেন। বিয়ের পর লামিয়ার বাবার বাড়িতে আলাদা টিনের বাস করতেন তারা। কোতোয়ালিবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে এক চা দোকানিকে হত্যা, লাশ উদ্ধার

রাজগঞ্জে ধান ক্ষেতে আব্দুল জলিল বিশ্বাস (৬০) নামের এক চা দোকানির লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে পুলিশ রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের কপালে ক্ষত চিহ্ন রয়েছে। নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত আজিবার বিশ্বাসের ছেলে। স্থানীয় খালিয়া মাদ্রাসা মোড়ে তার চা দোকান রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করেন। আব্দুল জলিল বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন।বিস্তারিত পড়ুন

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এই ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণ আগেই রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও বেতারে সম্প্রচার করা হবে।

মহাসড়ক সংষ্কার কাজে ধীরগতি, ধূলাবালির ভোগান্তিতে কলারোয়া পৌরবাসী

যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া অংশসহ বিভিন্ন স্থান সংষ্কার কাজ চলছে। তবে কলারোয়ার গোপীনাথপুর থেকে ব্রজবক্স পর্যন্ত সড়কে সংস্কার কাজের ধীর গতির কারণে রাস্তার ধূলাবালির ভোগান্তিতে জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়ছেন। ভূক্তভোগি ব্যবসায়ী মঞ্জুরুজ্জামান জানান, সড়ক ও জনপদ কর্তৃক সংস্কার কাজের জন্য নির্ধারিত ঠিকাদার প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ গত তিন থেকে চার মাস আগে সংস্কার কাজ শুরু করলেও এর কাজের গতি চলছে খুব ধীর গতিতে। সেই সাথে ট্রাকযোগে রাস্তায় পানি ছিটানো হচ্ছে যতসামান্য। কোন কোনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার পরবর্তী ধার্য দিন ১৯ জানুয়ারি

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার যুক্তিতর্কের জন্য ১৯ জুন দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর বুধবার এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. পারভেজ আলম খান, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, সাবেক পিপি অ্যাড. এসএম হায়দার আলী, সাবেক পিপি অ্যাড. তপন কুমার দাস, সাবেক পিপি অ্যাড. ওসমানবিস্তারিত পড়ুন

জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ

বিরল টিউমারে আক্রান্ত কলারোয়ার সেই শরীফা পেলো প্রধানমন্ত্রীর সহায়তা

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের মানবিক উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেলো কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হরিনা গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের কন্যা ও বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরীফা। বুধবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তা হিসেবে ৫০হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জুবায়ের হোসেন, কলারোয়া উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ব্যাংকার আসাদপুত্র প্রয়াত শিবিল স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান

ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কলারোয়ার সন্তান কাজী আসাদুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র কাজী আওনাফ আতিফ শিবিলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবিল স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে আবেগাপ্লুত বক্তব্য রাখেন প্রয়াত শিবিলের পিতা ব্যাংকার কাজী আসাদুজ্জামান। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

পৌর নির্বাচন

কলারোয়ায় শফি’র প্রার্থীতা বহাল, জামিলের বিষয়ে জানা যাবে বৃহষ্পতিবার

কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১নং ওয়ার্ড তুলশীডাঙ্গার কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি’র মনোনয়নপত্র বৈধতা পেলো। বুধবার (৬জানুয়ারী) মনোনয়পত্র বাতিলের বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নিকট আপিলের শুনানির পর দেয়া রায়ে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে বলে জানা গেছে। কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি জানান, ‘গত ৩ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করা হলে বুধবার (৬জানুয়ারী) শুনানী শেষেবিস্তারিত পড়ুন

জলাবদ্ধতায় মানুষ অসহায় হয়ে পড়ছে: ফাজলে হোসেন বাদশা এমপি

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বারবার ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে তাদের সব সহায় সম্পদ হারাচ্ছেন। মানবিক বিপর্যয়ের মুখে তাদের জীবন জীবিকা কৃষি ও অন্যান্য পেশা রক্ষায় জলাবদ্ধতারোধে নদী ও সংযোগ খাল খনন অতীব জরুরি। তিনি বলেন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার প্রকল্প) এর মাধ্যমে পলি পড়ে মজে যাওয়া বেতনা ও মরিচ্চাপ নদী ও খালে পানি প্রবাহ বাড়িয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব। ফজলেবিস্তারিত পড়ুন