জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের শপথ গ্রহন

নির্বাচন পরবর্তী শপথ গ্রহন করেছেন দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন তিনি। শপথ গ্রহনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানকে শপথ বাক্য পাঠ করান। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুগিখালী ইউনিয়নে জাতীয় স্মার্ট কার্ড বিতরণ

কলারোয়ায় যুগিখালীতে জাতীয় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদ চত্তরে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন কিশ্বাস। বিতরণকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও নির্বাচন অফিসের স্টাফ মামুন হোসেন, গোলাম রসুলসহ সূধিবৃন্দ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যুগিখালী ইউনিয়নে ’২০১৯ সালের ভোটার তালিকায় অন্তর্ভক্ত নতুন প্রজন্মের ৭৪১ ভোটারেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ এর উদ্বোধন

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর উপজেলার অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ জানুয়ারী) বেলা ১২টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার আভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিকবিস্তারিত পড়ুন
সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পথে সরকার

ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খোলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। বুধবার (৬ জানুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, আগামী মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খোলার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সরকার উন্নয়ন ওবিস্তারিত পড়ুন
আগামী পাঁচ বছর ইলিশ রফতানি করবে না সরকার

দেশের চাহিদার কথা মাথায় রেখে আগামী পাঁচ বছর ইলিশ রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ কথা জানান। মন্ত্রী জানান, দেশের চাহিদা পূরণ করে তবেই বাইরে রফতানি হবে। আপাতত দেশের চাহিদার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের চলতি মাসের হিসাব অনুযায়ী বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় সুফলাকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী হাসান মিন্টুর সভাপতিত্বে ও মহিউদ্দীন মাহির সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইনজীবীর বিরুদ্ধে মক্কেলের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাড. গাজী লুৎফর রহমানের বিরুদ্ধে টাকা নিয়ে সোলেনামা করে না দিয়ে তালবাহনা করা এবং আইনগত সহায়তা প্রার্থীকে হাকিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে মঙ্গল সরদার এই অভিযোগ করেন। লিখিত বক্তব্য তিনি বলেন, সাতক্ষীরার রাধানগর মৌজায় সম্পত্তি নিয়ে শরিকদের সাথে আমার বিরোধ রয়েছে। যে কারনে উক্ত সম্পত্তির অন্যান্য কয়েকজন শরিক (দাবিদার) আমাকে সোলে করে দেওয়ার সিদ্ধান্তবিস্তারিত পড়ুন
নড়াইলের প্রতিবন্ধির ভ্যানের চাকা না ঘুরলে পেটে ভাত জোটে না পরিবারের

সকালের শুরুতে ভ্যানের চাকা না ঘুরলে পেটে ভাত জোটে না প্রতিবিন্ধ মাসুদের পরিবারের।নড়াইলের লোহাগড়া থানার চাচই গ্রামে ৪ শতক জমির ওপর পাটখড়ি ও পলিথিনে মোড়ানো একটি ছোট নসিমন ঘরে বসবাস করেন প্রতিবন্ধি মাসুদের পরিবার। অতি প্রত্যুষে না খেয়ে তিন চাকার একটি ভাড়ার ভ্যান নিয়ে যাত্রীর খোঁজে বেড়িয়ে পড়েন প্রতিবন্ধি মাসুদ। অনেক সময় যাত্রীরা তাকে দেখে তাহার ভ্যানে যাত্রী হতে চায়না। কারন, মাসুদের দুটি পা ই বিকলাঙ্গ। যখন যাত্রীরা চলে যেতে চায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত উদ্ধুমুখী নতুন একাডেমিক ভবন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ জানুয়ারী) বেলা ১১টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকবিস্তারিত পড়ুন
‘সচিত্র বঙ্গবন্ধু’ মোড়ক উন্মোচনে তথ্যমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে অদম্য উন্নয়নের একযুগ

সরকারের যুগপূর্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের একযুগ বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত ‘সচিত্র বঙ্গবন্ধু’ আলোকচিত্র এলবামের মোড়ক উন্মোচনকালে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া এবং পরিচালক ও এলবাম সিনিয়র সম্পাদক মো. কামরুজ্জামান অনুষ্ঠানে বক্তব্যবিস্তারিত পড়ুন

