জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শিবিল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কলারোয়ার কৃতিসন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু’ র জ্যেষ্ঠ পুত্র কাজী আওনাফ আতিফ শিবিলের দ্বিতীয় ওফাত দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিবিল স্মৃতি পাঠাগারের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আবেগঘন বক্তব্য রাখেন প্রয়াত শিবিলের পিতা বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামান চান্দু। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
মওদুদের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন দলেটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মওদুদ আহমদকে দেখে আসার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। ফখরুল বলেন, আমি উনাকে দেখে এসেছি। উনি (মওদুদ আহমদ) আগের চেয়ে ভালো আছেন। উনি আমার সঙ্গে কথা বলেছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উনি বলেছেন ভালো বোধ করছেন। তিনি বলেন, আমি বিশেষজ্ঞবিস্তারিত পড়ুন
এপ্রিলেই চলবে মেট্রোরেল!

প্রতি তিন মিনিট পরপর থামবে ট্রেন, নির্দিষ্ট স্টেশন থেকে উঠবে যাত্রীরা। সেই লক্ষ্য নিয়েই দেশে এপ্রিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল। উত্তরার তিনটি স্টেশনে ট্রায়াল রানের পরিকল্পনা থাকলেও আরও দুটি বাড়িয়ে সংযুক্ত করা হবে মিরপুরকেও। এরইমধ্যে ৫২ ভাগ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। লক্ষ্য এপ্রিলে পরীক্ষামূলক চলাচল। তাই ব্যস্ততার শেষ নেই। প্রথম তিনটি স্টেশন আপাতত তৈরি হচ্ছে সেই উদ্দেশ্যে। এছাড়া টিকিট কাউন্টার তো থাকছেই, যাত্রী ওঠানামায় সিঁড়ি, এস্কেলেটরসহ থাকবে লিফটের ব্যবস্থা। প্রতিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিক ফারুকের ফুফাতো ভাইয়ের মৃত্যু

শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাইকোলা গ্রামের মরহুম ফজলুল সরদারের পুত্র হাবিবুর রহমান (৪০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জানাজা নামাজ শেষে বাইকোলা গ্রামের পারিবারিক কবর স্থানে মরহুমকে দাফন করা হয়। মরহুম হাবিবুর রহমান কলারোয়ার সাংবাদিক এসএম ফারুক হোসেনের ফুফাতো ভাই।
কলারোয়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আছরারুজ্জামানের দাফন সম্পন্ন

কলারোয়ার সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন শার্শার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মো.আছরারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার আসর বাদ মরহুমের গ্রামের বাড়ি কলারোয়ার রায়টা নতুন বাজার ফুটবল মাঠে জানাজা শেষে এ দাফন অনুষ্ঠিত হয়। দাফন পূর্ব জানাযা নামাজে মরহুমের জামাতা মাওলানা নুরুল হাসানের পরিচালনায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী, বুরুজবাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, সামটা সিদ্দিকিয়াবিস্তারিত পড়ুন
ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমোদন পেল গ্লোব বায়োটেক

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। তাদের করোনা ভাইরাসের টিকার নাম বঙ্গভ্যাক্স। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ড. আসিফ মাহমুদ জানান, গত ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদন করতে ওষুধ প্রশাসন অধিদফতর গ্লোব বায়োটেককে অনুমোদন দেয়। কবে ট্রায়াল হবে সে বিষয়ে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
মিডিয়া তালিকাভুক্ত হলো ‘দৈনিক অধিকার’

মো. তাজবীর হোসাইনের সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক অধিকার’ সরকারি মিডিয়া তালিকাভুক্ত হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মো. তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পত্রে গত ৪ জানুয়ারি পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত করাসহ সরকারি বিজ্ঞাপনের হার নির্ধারণপূর্বক পত্র জারি করা হয়। গত ২৮ জুন ২০১৮ইং তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিক্লারেশন প্রাপ্ত দৈনিক অধিকার পত্রিকাটি মো. তাজবীর হোসাইনের সম্পাদনায় প্রকাশনা শুরু হয় এবংবিস্তারিত পড়ুন
ভ্যাকসিনের প্রথম ট্রায়ালে সফল ইতালি, এক ডোজেই কার্যকারিতা

নতুন করোনা সংক্রমণের মধ্যে ভ্যাকসিন নিয়ে খুশির খবর দিলো ইতালি। দেশটির নিজেদের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ সফল হয়েছে। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা যাবে। একইসঙ্গে অন্য ভ্যাকসিনের যেখানে দুটি ডোজ লাগবে সেখানে এই ভ্যাকসিনের একটি ডোজ নিলেই হবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইতালির ভ্যাকসিনের সবশেষ অবস্থা তুলে ধরেন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের চেয়ারম্যান লোকাতেল্লি। বলেন, তাদের নিজেদের তৈরি করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপবিস্তারিত পড়ুন
‘বঙ্গবন্ধু দিয়েছেন ভৌগোলিক মুক্তি, তাঁর কন্যা অর্থনৈতিক’

‘বঙ্গবন্ধু আমাদের ভৌগোলিক মুক্তি দিয়ে গেছেন, আর তাঁর কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।’ আওয়ামী লীগ সরকারের টানা ১২ বছর- অর্থাৎ এক যুগ পূর্তি উপলক্ষে বুধবার (৬ জানুয়ারি) আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনাসভার আয়োজন করে। সভায় তাঁর সরকারি বাসভবনবিস্তারিত পড়ুন
ছোট ভাইয়ের বক্তব্য নিয়ে ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছোট ভাই মির্জা কাদেরের বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়। কোন বিশেষ ক্ষেত্রে কাউকে কোন ধরনের ছাড় দেয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যে কোন সিদ্ধান্ত দলীয় সভাপতি নিতে পারবেন। বুধবার (৬ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষেবিস্তারিত পড়ুন

