মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিডিয়া তালিকাভুক্ত হলো ‘দৈনিক অধিকার’

মো. তাজবীর হোসাইনের সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক অধিকার’ সরকারি মিডিয়া তালিকাভুক্ত হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মো. তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পত্রে গত ৪ জানুয়ারি পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত করাসহ সরকারি বিজ্ঞাপনের হার নির্ধারণপূর্বক পত্র জারি করা হয়।

গত ২৮ জুন ২০১৮ইং তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিক্লারেশন প্রাপ্ত দৈনিক অধিকার পত্রিকাটি মো. তাজবীর হোসাইনের সম্পাদনায় প্রকাশনা শুরু হয় এবং ৪ জানুয়ারি ২০২১ তারিখে সরকারি মিডিয়া তালিকাভুক্ত হয়।

পত্রিকাটির শুরু থেকে এর প্রিন্ট ও অনলাইন (odhikar.news) ভার্সনে সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছনে মো. মুশফিকুর রহমান (রিজভি)।

সরকারি মিডিয়াভুক্তির ফলে এখন থেকে দৈনিক অধিকারে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থাসমূহের বিজ্ঞাপন প্রকাশ করা যাবে।

দৈনিক অধিকারকে সরকারি মিডিয়া তালিকাভুক্ত করায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সম্পাদক মো: তাজবীর হোসাইন বলেন, এর মাধ্যমে দৈনিক অধিকারে নতুন দিগন্তের সূচনা হলো। গণ-অধিকার প্রতিষ্ঠায় দেশের আপামর মানুষের জন্য কাজ করবে দৈনিক অধিকার।

তিনি বলেন, এমন খুশির দিনে অধিকার মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আব্দুল আজিজ স্যার, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো: আব্দুল আলিম স্যার ও প্রকাশক ড. মো: বেনী আমিন মোল্লা স্যারকে কৃতজ্ঞতা জানাই।

দৈনিক অধিকার সরকারি মিডিয়া তালিকাভুক্ত হওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সাতক্ষীরা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান (রিজভি)।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা