মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইনজীবীর বিরুদ্ধে মক্কেলের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাড. গাজী লুৎফর রহমানের বিরুদ্ধে টাকা নিয়ে সোলেনামা করে না দিয়ে তালবাহনা করা এবং আইনগত সহায়তা প্রার্থীকে হাকিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে মঙ্গল সরদার এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্য তিনি বলেন, সাতক্ষীরার রাধানগর মৌজায় সম্পত্তি নিয়ে শরিকদের সাথে আমার বিরোধ রয়েছে। যে কারনে উক্ত সম্পত্তির অন্যান্য কয়েকজন শরিক (দাবিদার) আমাকে সোলে করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সে অনুযায়ী গত ৩ জানুয়ারী সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট গাজী লুৎফর রহমানের কাছে সোলে নামা’র বিষয়ে পরামর্শ নিতে গেলে তিনি ওই দিনই করে দেয়ার কথা বলেন। কিন্তু সেইদিন (৩ জানুয়ারী) সোলে নামা করে না দিয়ে তিনি ৪ তারিখে আসতে বলেন। কিন্তু ৪ তারিখে গেলে কাজ করে না দেয়ায় ৫ জানুয়ারী ফের তার কাছে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে তাড়িয়ে দেন।
এসময় তিনি বলেন, “তুই কি করে সোলে নামা করসি আমি দেখে নেব এবং জমি কিভাবে পাস সেটাও দেখে নেব”। অথচ সোলে নামা করে দেয়ার জন্য দুই দফায় তিনি আমার কাছ থেকে টাকা গ্রহণ করেছেন। সেকারনেই খরচ করে লোকজন নিয়ে তার কাছে গেলেও কোন কাজ হয়নি। মঙ্গল সরদার বলেন, মানুষ আইনগত সহায়তা পাওয়ার জন্য আইনজীবীদের কাছে যায়। সেকারনে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন। কিন্তু গাজী লুৎফর রহমানদের মত গুটি কতক অর্থলোভি বদ মেজাজী মানুদের কারনে গোটা আইনজীবীদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা তার কাছে গিয়ে আইনী সহায়তা চেয়ে দাবি মোতাবেক টাকাও দিয়েছি। কিন্তু টাকা পরিশোধের পর গাজী লুৎফর রহমান আর আমাদের চিনতে পারছেন না। তাড়িয়ে দিয়ে মোয়াক্কেলদের হয়রানি করে যাচ্ছেন।

তিনি অ্যাডঃ গাজী লুৎফর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট গাজী লুৎফর রহমান বলেন, সোলে নামার জন্য আরজি লিখে আমি আদালতে দাখিল করেছি। আদালত সোলে নামা প্রমানের জন্য আগামী ৩১ জানুয়ারী দিন ধার্য্য করেছেন। আমি ওই দিনে লোক নিয়ে তাকে আসতে বলেছি। কিন্তু তা শুনে এক্ষুনি করে দিতে হবে বলে তিনি আমার উপর চাপ দিচ্ছেন। সোলে নামার খরচ বাবদ মঙ্গল সরদার আমাকে মাত্র দেড় হাজার টাকা দিয়েছেন। তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা