সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত উদ্ধুমুখী নতুন একাডেমিক ভবন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারী) বেলা ১১টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানের শুরুতে ফুল, উত্তোরীয় ও কোর্টপিন পরিয়ে অতিথিদের বরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, সমন্বয়ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেল, ঠিকাদার মো. আব্দুস সালাম গাজী, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ।

নব-নির্মিত নির্বাচিত বেসরকারি বিদ্যালয় সমূহের উর্দ্ধমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলার ভবন ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তররের বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে।

এসময় সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ হাসানের নামে বিদ্যালয় প্রাঙ্গণে জাহিদ উদ্যানের উদ্বোধন করেন এমপি রবি।

এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি