মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ এর উদ্বোধন

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর উপজেলার অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারী) বেলা ১২টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার আভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. জাহেদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মইন-উল ইসলাম, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এ.এস,এম মনজুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোকাদ্দেস খান ছৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেল প্রমুখ।

সাতক্ষীরা জেলার আভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০২০-২১ এর মোট লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ৩২১০ মেঃ টন, আতপ চাউল ৬১১ মেঃ টন, সিদ্ধ চাউল ৭৯৩৫ মেঃ টন এবং সদর উজেলায় আমন ধানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭০৩ মেঃ টন, আতপ চাউল ১৪৮ মেঃ টন, সিদ্ধ চাউল ৩৮৫১ মেঃ টন।

উপজেলা ওয়ারী আমন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে কলারোয়া উপজেলা আমনধান ৪২৮ মেঃ টন, আতপ চাউল ১৪ মেঃ টন, সিদ্ধ চাউল ৪৫২ মেঃ টন, দেবহাটা উপজেলা আমনধান ১৯৯ মেঃ টন, সিদ্ধ চাউল ২৫০ মেঃ টন, কালিগঞ্জ উপজেলা আমন ধান ৬৪৩ মেঃ টন, আতপ চাউল ১৩ মেঃ টন,সিদ্ধ চাউল ৩৫৬ মেঃ টন, শ্যামনগর উপজেলা আমনধান ৬০৫ মেঃ টন, আতপ চাউল ৩১ মেঃ টন, সিদ্ধ চাউল ৭২ মেঃ টন, আশাশুনি উপজেলা আমনধান ৩২৮ মেঃ টন, আতপ চাউল ২৪ মেঃ টন, সিদ্ধ চাউল ৬৪ মেঃ টন, ও তালা উপজেলায় আমনধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩০৪ মেঃ টন, আতপ চাউল ৩৮১ মেঃ টন ও সিদ্ধ চাউল২৮৯০ মেঃ টন।

অতিথিবৃন্দ ফিতা কেটে ও ওজন পরিমাপ করে সাতক্ষীরা সদর উপজেলার আভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এ.এস,এম মনজুরুল আলম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার