ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তিন দফা দাবি আদায়ে বেকার নার্সদের অবস্থান ধর্মঘট

বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে প্যাসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেয়াসহ তিন দফা দাবি আদায়ে অবস্থান ধর্মঘট করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ভবনের কার্যালয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। এদিন বেলা ১১টা থেকে কয়েকশ’ নার্স ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থান নেন। এসময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচিবিস্তারিত পড়ুন
২০ হাজারে উন্নীত হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘সব মুক্তিযোদ্ধার ভাতা ২০ হাজার করে দেয়ার কথা বলেছি। তবে বীরশ্রেষ্ঠ ও বীরউত্তম ছাড়া, তাদের বিষয়টি ভিন্ন।’ একইভাবে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতাও এমন সমান একটা অঙ্কে ঠিকবিস্তারিত পড়ুন
মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা

রোগ-শোক কিংবা বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু; প্রতিনিয়তই কেউ না কেউ মরছে। তারপরও মানুষের মধ্যে মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই। নেই মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে দিয়েছেন চমৎকার বর্ণনা। আল্লাহ তাআলা বলেন- ‘প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে।বিস্তারিত পড়ুন
এনজিওর অফিসে ঝুলন্ত লাশ নারী কর্মীর

ভোলার বোরহানউদ্দিনে এনজিও কর্মী আইরিন আক্তারের (২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের পদক্ষেপ এনজিও অফিসের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আইরিন আক্তার বরিশাল জেলার আগৈলঝাড়ার ফুল গ্রামের আলী আকবর কবিরের মেয়ে। তিনি পদক্ষেপ নামে একটি এনজিওর কর্মী ছিলেন। পদক্ষেপ এনজিওর এরিয়া ম্যানেজার উত্তম কুমার জানান, প্রতিদিনের রোববার রাতে আইরিন আক্তার কাজ শেষে দ্বিতীয় তলায় তার রুমে যান। সকালে তিনিবিস্তারিত পড়ুন
তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার

তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দোরাইস্বামী বলেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সাথে আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না। সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে সব হত্যায় বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দুপক্ষকেই সচেষ্ট হতে হবে। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ নেপাল ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারেবিস্তারিত পড়ুন
যেসব উপায়ে জাহান্নাম থেকে মুক্তি মেলে

সফল ব্যক্তিদের পরিচয়: প্রতিটি প্রাণীই মরণশীল। তাই অন্য প্রাণীর মতো প্রতিটি মানুষও প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে কে সফল আর কে ব্যর্থ—তা চূড়ান্ত হবে কিয়ামতের দিন। মহান আল্লাহ বলেন, ‘জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধু কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফল। ’ (সুরা : আলে ইমরান, আয়াত :বিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে শ্যামনগরের এক ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে মোন্তাজ আলী (৮৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোন্তাজ আলী শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাতনিখালি এলাকার মৃত আনসার আলীর পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোন্তাজ আলী গত ০৮ ফেব্রুয়ারি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৫ ফেব্রুয়ারি রাত ১২টার একটু পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার নবনির্বাচিত পৌর মেয়র চিশতিকে জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সদ্য সমাপ্ত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে তাসকিন আহমেদ চিশতি দ্বীতীয় বারের মতো মেয়র পদে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ, তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিকবিস্তারিত পড়ুন
কাউন্সিলর হলেন যারা
সাতক্ষীরা পৌরসভা নির্বাচন : ফের মেয়র হলেন ধানের শীষের চিশতি

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র তাসকিন আহম্মেদ চিশতি প্রায় ১২হাজার ভোটের ব্যবধানে ফের নির্বাচিত হয়েছেন। ৩৭টি কেন্দ্রের মধ্যে ৩৭টির বেসরকারী ফলাফলে চিশতি পেয়েছেন ২৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট, নৌকার প্রার্থী শেখ নাসেরুল হক ১৩ হাজার ৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মোঃ নুরুল হুদা জগ প্রতীকে ২ হাজার ৮৮৮বিস্তারিত পড়ুন
মুজিববর্ষ উপলক্ষ্যে কলারোয়ায় এ্যাথলেটিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

কলারোয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসাবে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ওই এ্যাথালেটিকসহ গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণীর ছাত্র – ছাত্রীরা লম্বা দৌড়, উচ্চ লাফ, লং জ্যাম্পসহ বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহন করে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাবিস্তারিত পড়ুন

