মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কেঁড়াগাছিকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ রুহুল কুদ্দুস

কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরের লক্ষ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারণা শুরু করেছে সাবেক ছাত্রনেতা ও অত্র ইউনিয়ন আওয়ামী রাজনীতির দূর্দিনের কাণ্ডারি তরুণ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা শেখ রুহুল কুদ্দুস। কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি ও মানবতাবাদী সংগঠন আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা এবং আওয়ামী তরুণ প্রজন্মবিস্তারিত পড়ুন

ভ্যাকসিন কেলেঙ্কারি: পেরু পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ভ্যাকসিন কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করেছেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাসেটে। গতকাল রবিবার এক টুইটে এলিজাবেথ জানিয়েছেন, গত মাসে তিনি করোনা ভ্যাকসিন নিয়েছেন। জনগণের আগে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত ‘গুরুতর ভুল’ ছিল উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেছেন, তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আর নেবেন না। পেরুতে জনসাধারণের আগে ভ্যাকসিন নেওয়ায় শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দ্বিতীয় ঘটনা এটি। গত সপ্তাহেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেতি একই কারণ পদ ছেড়েছেন। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে।বিস্তারিত পড়ুন

দেশের স্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত ইসি মাহবুব

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার জানিয়েছেন, দেশের ভালোর জন্য যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি মেয়াদের চার বছর পার করার পর দুর্নীতি-অনিয়মের অভিযোগে ৪২ জন নাগরিকের দাবির প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। সোমবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ‘ইসির পঞ্চম বর্ষের প্রারম্ভে আমার বক্তব্য’ শিরোনামে সাংবাদিকদের সামনে আসেন তিনি। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি সাংবাদিকদের চারটি প্রশ্নের জবাব দেন। দেশের ৪২ জনবিস্তারিত পড়ুন

মনিরামপুরে গরুর ক্ষুরা রোগের প্রাদুর্ভাব, দিশেহারা খামারি ও দরিদ্র কৃষক

পশ্চিম মণিরামপুরের রাজগঞ্জ এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে গরুর ক্ষুরা রোগ। এই রোগে রাজগঞ্জের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গড়ে উঠা খামারে ও বাড়িতে থাকা কৃষকের প্রায় দুই/আড়াই হাজার গরু আক্রান্ত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা। তবে এখনো পর্যন্ত এ রোগে কোনো গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। রাজগঞ্জ এলাকায় গরু মোটা তাজাকরণের জন্য গড়ে তোলা হয়েছে প্রায় দুই শতাধিক গরুর খামার। এছাড়াওবিস্তারিত পড়ুন

টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ পরিবর্তন

করোনাভাইরাসের প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ চার সপ্তাহ পর দেয়ার কথা জানানো হলেও সময়সীমা পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আট সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিজি এই কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা দেয়ার সময়ে এই পরিবর্তন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কেশবপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আ.লীগের বিশেষ বর্ধিত সভা

আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম-কে নৌকা প্রতীকের বিজয়ী করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা রবিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুরবিস্তারিত পড়ুন

নড়াইলে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম দাপ্তরিক সফরে এসে নড়াইলে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। সকাল ১০টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ‘মল্লিকপুর হাই এটাষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ, বেলা সাড়ে ১১টায় কুমারডাঙ্গা সরকারি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ এবং দুপুর সাড়ে ১২টায় একই ইউনিয়নের ধলইতলা পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের নতুন ভবন নতুন ভবন সমূহের ভিত্তিপ্রস্তর উদ্বোধনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্যোগে বিশেষ সেমিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বালিয়াডাংগা এজেন্ট শাখার উদ্যোগে কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর আনছার ভিডিপি ক্লাব চত্তরে সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনার অনুষ্টানে আব্দুর রহমান এর সঞ্চালনায় ইসলামী ব্যাংক বালিয়াডাংগা এজেন্ট শাখার ইনচার্জ মোঃ আজাহার উদ্দীন উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর শাখার সিনিয়র অফিসার মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বালিয়াডাংগা এজেন্ট শাখার নির্বাহী পরিচালক মোঃ মুরশিদ আলম, ফিল্ড অফিসারবিস্তারিত পড়ুন

নড়াইলে নসিমন উল্টে ড্রাইভারের মৃত্যু

নড়াইলের চাঁন্দেরচর এলাকায় নসিমন উল্টে ড্রাইভার মো: ইকবাল মোল্ল্যা( ৩৫) পিং সাহেব মোল্ল্যা সাং চাঁন্দেরচর থানা নড়াগতী জেলা নড়াইল এর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৫/২/২০২১ তারিখ : সোমবার সকাল ৯ টার দিকে ইকবাল চাঁন্দের চর থেকে নসিমনে যাত্রী ও মালামাল নিয়ে মহাজন বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল এরপর কাঠাদুর নামক ফাকা জায়গায় ব্রিজে উঠতে দিয়ে নসিমন উল্টে খালে পড়ে যায়। এরপরে স্থানীয় লোকজন ও যাত্রীদের সহযোগিতায় ইকবাল মোল্লা কেবিস্তারিত পড়ুন

পুলিশ হতদরিদ্র দুই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিল

ইউসেপ ঘাসিটুলা স্কুলের সপ্তম ও দশম শ্রেণি পড়ুয়া হতদরিদ্র পরিবারের দুজন ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মানবিক দল। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এসএমপি কমিশনারের কার্যালয়ে তাদের হাতে এক বছরের মাসিক বেতন ও যাবতীয় ফিসসহ খরচের নগদ অর্থ হস্তান্তর করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (ডিসি-সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউসেপ ঘাসিটুলা স্কুলের প্রধান শিক্ষিকা মেরিনা জাহান, শিক্ষিকা শাহিদা জামান, এসএমপিবিস্তারিত পড়ুন