মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যাকসিন কেলেঙ্কারি: পেরু পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ভ্যাকসিন কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করেছেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাসেটে।

গতকাল রবিবার এক টুইটে এলিজাবেথ জানিয়েছেন, গত মাসে তিনি করোনা ভ্যাকসিন নিয়েছেন। জনগণের আগে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত ‘গুরুতর ভুল’ ছিল উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেছেন, তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আর নেবেন না।

পেরুতে জনসাধারণের আগে ভ্যাকসিন নেওয়ায় শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দ্বিতীয় ঘটনা এটি। গত সপ্তাহেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেতি একই কারণ পদ ছেড়েছেন। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোয়া তিন কোটি জনসংখ্যার দেশটিতে এপর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৪৩ হাজার ৭০০ জন। সেখানকার হাসপাতালগুলোতে উপচেপড়া রোগীর ভিড়। এ অবস্থায় মাত্র তিন লাখ ডোজ হাতে নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান শুরু করেছে পেরু।

এর মধ্যেই অনেক শীর্ষ নেতা নিয়ম বহির্ভূতভাবে আগেভাগে ভ্যাকসিন নিয়েছেন খবর প্রকাশের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। এই কেলেঙ্কারিতেই পদ হারিয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। তিনি গত অক্টোবরে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছিলেন বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। এর কয়েক সপ্তাহ পরেই ‘নৈতিকভাবে অযোগ্য’ অভিযোগে অভিশংসনের শিকার হন ৫৭ বছর বয়সী এ নেতা।

পেরুর গণমাধ্যমগুলো জানিয়েছে, জনগেণের আগে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে ভিজকারাসহ অন্য অভিযুক্তদের বিষয়ে তদন্ত শুরু করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল জোরাইদা আভালোস।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী