ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ট্রলারডুবে নিখোঁজ ৩ শ্রমিক

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন- বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলারডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানোবিস্তারিত পড়ুন
নাইকো দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ২ মার্চ

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ) মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া আবারও সময়ের আবেদন করেন। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ আদালতের জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিনবিস্তারিত পড়ুন
আগুনে ৪ পরিবার সর্বস্ব হারাল

ঠাকুরগাঁওয়ের চাপাতি গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে প্রায় ৫ লাখ টাকা। জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চাপাতি গ্রামের মকবুল হোসেনের খড়িঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে মকবুল ও গিয়াসের কাঁচা বাড়ি এবং রঞ্জু ও হকের পাকা বাড়ি আগুনে পুড়ে যায়। এতে নগদ টাকা, হাঁস, মুরগি, ধান-চাল, কাপড় ও বাসনসহ সর্বস্ব ভস্মীভূত হয়।বিস্তারিত পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার করোনার কাছে হেরে গেলেন

দিয়েগো ম্যারাডোনার নন, মারিও কেম্পেসের সতীর্থ ছিলেন তিনি। ১৯৭৮ সালে আর্জেন্টিনা যখন প্রথম বিশ্বকাপ জয় করে, সেই দলের হয়ে খেলেছিলেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট লিওপোলডো লুক। ৭১ বছর বয়সে এসে জীবনের কাছে হার মানলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। চলে গেলেন না ফেরার দেশে। মূলতঃ করোনার কাছেই হেরেছেন সাবেক বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনই জানিয়েছে এ তথ্য। ম্যারাডোনার মৃত্যুর তিন মাস পর এলো লুকের মৃত্যুর খবর। করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালেবিস্তারিত পড়ুন
হাহাকার চালের জন্য

‘বাজারে চাউলের অনেক দাম, বাজার থেকে চাউল কিনে খাওয়ার মত ক্ষমতা আমাদের নেই। তাই ফজরের আযানের আগে পাঁচ কেজি চাউলের জন্য বাড়ি থেকে বের হয়ে চাউলের দোকানের সামনে বসে থাকি। কখনও চাউল পাই, আবার কখনও পাইনা’- কথাগুলো বলছিলেন চাল নিতে আসা সাজেদা খাতুন (৩২)। সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ফজরের আযানের আগে ওএমএসসের চাল নিতে আসেন তিনি। শুধু সাজেদা খাতুন নয়, রাকি বেগম, পলি বেগম, জামাল মিয়া, ফজলু মিয়াসহ শতাধিক অসহায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা অডিটোরিয়ামে পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু৷ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুজ্জামান টিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি আবীর হোসেনবিস্তারিত পড়ুন
কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া ইউরেকা পেট্রোল পাম্পের পাশে অবস্থিত শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ দানের মধ্য দিয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন বছরের আয় ব্যয়ের হিসাব, অশ্রমিক ছাঁটাই, কিভাবে আগামী নির্বাচন সম্পন্ন করা হবে সেইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমিকে ৫৭ রানে হারিয়েছে স্বাগতিকরা। সোমবার (১৫ফেব্রুয়ারি) সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৮উইকেট হারিয়ে ২০৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। কলারোয়ার পক্ষে মুরাদ ৩৩, মাহি ২৪, ইনামুল ২৪ রান করেন। বোলিংয়ে সাতক্ষীরা পক্ষে রাজ ও গাজী ২ টি করে উইকেট লাভ করেন। সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ২০৬বিস্তারিত পড়ুন
আরো খবর....
ফকিরহাটে একই পরিবারে সকলকে অজ্ঞান করে চুরি : অসুস্থ-৫

ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে চেতনানাশক ঔষধ ছিটিয়ে একটি পরিবারের সকলকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারী চক্র। চেতনানাশক ঔষধের বিষক্রিয়ায় ৪নারী সহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সংশ্লিষ্ট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী ও ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা মো: দেলোয়ার হোসেনের বসতঘরে রবিবার রাতের কোন এক সময় দুষ্কৃতকারী চক্রের সদস্যরা খাবারেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

